শিরোনাম:
●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
রাঙামাটি, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নাটোরে ৪২ ছাত্রীকে বেত্রাঘাত করায় সুপারসহ দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রথম পাতা » অপরাধ » নাটোরে ৪২ ছাত্রীকে বেত্রাঘাত করায় সুপারসহ দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাটোরে ৪২ ছাত্রীকে বেত্রাঘাত করায় সুপারসহ দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

---

নাটোর প্রতিনিধি :: (৩১ জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময় সন্ধ্যা ৬.৪০ মিঃ) নাটোরের বাগাতিপাড়ায় এক ছাত্রীর ১২৫ টাকা চুরি যাওয়ার ঘটনার জের ধরে মাদরাসার ৪২ জন ছাত্রীকে বেত্রাঘাত করায় রবিবার মাদরাসার এক সহকারী শিক্ষিকাকে এবং শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সুপারকে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি৷ ঘটনা তদন্ত করতে সহকারী সুপারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে৷ নির্যাতিত ছাত্রী ও তাদের অভিভাবকরা জানায়, শনিবার উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী শিমলা খাতুনের কমন রুমে রাখা বইয়ের মধ্য থেকে ১২৫ টাকা হারিয়ে যায়৷ বিষয়টি ওই ছাত্রী শিক্ষকদের নজরে আনে৷ এ ঘটনায় মাদরাসার সুপার শামসুল আরেফিন সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে বিষয়টি দেখার দায়িত্ব দেন৷ সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস কমন রুমের দরজা আটকে রুমের ৪২ জন ছাত্রীর দেহ তল্লাশি করেন এবং এ সময় অনেকের বোরকা খুলেও এ তল্লাশি চালান৷ তল্লাসীতে টাকা পাওয়া না যাওয়ায় হারিয়ে যাওয়া ওই টাকা কেউ চুরি করেছে কিনা এমন স্বীকার করার জন্য ৩০মিনিট সময় বেধে দেয়া হয়৷ কিন্তু তাতেও হারিয়ে যাওয়া টাকা উদ্ধার না হওয়ায় কমন রুমের দরজা বন্ধ করে অষ্টম থেকে দশম শ্রেণীর ৪২ জন ছাত্রীকে বেত দিয়ে মারপিট করেন সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস৷ এদের মধ্যে ১৫-২০জন বেশি আহত হলে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিত্‍সা দেয়া হয়৷ ছুটির পর বাড়ি গিয়ে বিষয়টি ছাত্রীরা তাদের অভিভাকদের জানালে অভিভাকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মাদরাসা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান৷ বিষয়টির কোন ব্যবস্থা গ্রহণ না করায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা রোববার সকালে বিক্ষোভ-মিছিল বের করে৷ মাদরাসা থেকে মিছিলটি বের হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়৷ পরে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ফরহাদ আহম্মেদের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা৷ মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু বলেন, এক ছাত্রীর ১২৫ টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় ৪২ জন ছাত্রীকে বেত্রাঘাত করেছেন মাদরাসার সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস৷ এ ঘটনায় সকালে ম্যানেজিং কমিটির বৈঠক করা হয়৷ বেত্রাঘাতের ঘটনায় ব্যবস্থা গ্রহন না করায় প্রতিষ্ঠানের সুপার শামসুল আরেফিনকে এবং শিক্ষার্থীদের বেত্রাঘাত করায় সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এছাড়াও ঘটনার বিস্তারিত তদন্ত করতে মাদরাসার সহকারী সুপার আফজাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির অপর দুই সদস্য হলেন, শিক্ষক প্রতিনিধি আব্দুল করিম ও ম্যানেজিং কমিটির সদস্য ফিরোজুল ইসলাম৷ এ ব্যাপারে মাদরাসা সুপার শামসুল আরেফিন বলেছেন, টাকা হারিয়ে যাওয়ার ঘটনা দেখতে সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ কিন্তু তিনি ছাত্রীদের বেত্রাঘাত করেছেন৷ কমনরুম থেকে টাকা হারানোর ঘটনা প্রায়সই ঘটে বলেও তিনি জানান৷





অপরাধ এর আরও খবর

র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১ মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)