রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে কবরস্থানে যুবকের ঝুলন্ত লাশ
বিশ্বনাথে কবরস্থানে যুবকের ঝুলন্ত লাশ
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় তাবলীগ ফেরত এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম বেলাল আহমদ (২৬)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়াদুবাগ গ্রামের সমসু মিয়ার ছেলে। গতকাল শনিবার বিকেলে তার বাড়ির নিকটবর্তী এলাকা, দেওকলস ইউনিয়নের উত্তরকালিজুরী (বড় কাপন) গ্রামের পশ্চিমের কবরস্থানে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম ও বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পাওয়া যায় একাধিক মোবাইল নাম্বার লেখা একটি নোটপ্যাড। এর সূত্র ধরে পুলিশ যুবকের বাড়িতে খবর পৌছায়। এক পর্যায়ে তার পিতা ও ভাই এসে বেলালের লাশ সনাক্ত করেন।
তার পিতা সমসু মিয়া জানান, ‘সে মানসিক ভারসাম্যহীন ছিল। আমরা এক সাথে ঢাকায় তাবলীগে ছিলাম। তাবলীগে আমি তাকে রেখে আসি। এর পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ ছিলো। ফোন বন্ধ হওয়ায় পূর্বে সে তার মাকে টেলিফোনে জানায়, আমাকে আর পাবে না। আমার জন্যে দোয়া করো।
এ বিষয়ে কথা হলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল ) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ