শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে সালমান হত্যাকান্ড হদিস মিলছে না তিন লাখ টাকার
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে সালমান হত্যাকান্ড হদিস মিলছে না তিন লাখ টাকার
রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সালমান হত্যাকান্ড হদিস মিলছে না তিন লাখ টাকার

---

বিশ্বনাথ প্রতিনিধি ::(৩১ জানুয়ারী ২০১৬,বাংলাদেশ,সময় রাত ৯.০০মিঃ) সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর সালমান হত্যার অন্যতম মোটিভ সেই তিন লাখ টাকার হদিস মিলছে না ৷ সালমান হত্যার আগের দিন আত্মসাতের উদ্দেশে অন্যের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাকে দিয়ে ওই টাকা তোলা হয়৷ বিষয়টি প্রকাশ হওয়ার পরদিন সকালেই পাওয়া যায় সালমানের লাশ৷ কারা সালমানকে ব্যবহার করে টাকা তুলেছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিবি্বরের সত্‍ ভাই ফখরুল ইসলাম যুক্তরাজ্য থেকে গত বছরের ২৭শে ডিসেম্বর ব্র্যাক ব্যাংক বিশ্বনাথ শাখার তার নিজ অ্যাকাউন্টে ৫ লাখ টাকা জমা করেন৷ জমা হওয়ার তিন ঘন্টার মধ্যেই ৩ লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে হাজির হয় ওই মাদরাসার ছাত্র সালমান (১৭)৷অ্যাকাউন্ট হোল্ডার নিজে এই চেক দিয়েছেন কি-না তা নিশ্চিত করতে ব্যাংক থেকে ফোন করা হয় অ্যাকাউন্ট ফরমে দেয়া মোবাইল নম্বরে৷ ওই নম্বর দেশে ব্যবহার করছিলেন অন্য কেউ৷ অপর প্রান্ত থেকে ফখরুল পরিচয় দিয়ে নিশ্চিত করা হয়৷ এদিকে যুক্তরাজ্য থেকে টাকা জমার খবর নিতে গিয়ে ফখরুল জানতে পারেন কে বা কারা তার অব্যবহৃত একটি চেক ব্যবহার করে তিন লাখ টাকা নিয়ে গেছে৷ খবর পেয়ে ফখরুলের হয়ে এ বিষয়ে জানতে ব্যাংকে যান মাওলানা শিবি্বর৷ তাকে টাকা উত্তোলনকারীর বিষয়ে ধারণা দেয় ব্যাংক৷ টাকা উত্তোলনকারী শনাক্ত করতে পরের দিন তাকে সিসি ক্যামেরার ফুটেজও দেখানোর কথা ছিলো৷ ব্যাংক ফুটেজ প্রকাশ করার আগেই রাতে খুন হয় সালমান৷ লাশ পাওয়া যায় সালমানের সহপাঠী ফখরুলের ছোট ভাই নাঈমের বাসার সামনে৷ ঘরে পাওয়া যায় তার ব্যবহৃত জুতা৷ সিসি ক্যামেরার ফুটেজে যে পোশাক পরনে দেখা গেছে সালমানের লাশ উদ্ধারের সময়ও সে পোশাকই ছিল৷
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যাংক থেকে টাকা সালমানই গ্রহণ করে৷ তদন্ত অব্যাহত আছে, আর কে বা কারা জড়িত সময়মতো তা প্রকাশ করা হবে৷
উল্লেখ্য, গত বছরের ২৯শে ডিসেম্বর রাতে খুন হন মাদানীয়া মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র সালমান আহমদ৷ এ ঘটনায় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিবি্বর আহমদ, তার বোন জামাই মাওলানা বশির আহমদ, স্থানীয় রুবেল (২৫) ও রাহাত (২০) জেল হাজতে রয়েছেন৷ পুলিশ প্রথমে নাঈমকে গ্রেপ্তার করে৷ বর্তমানে তিনি জামিনে রয়েছেন৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)