শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে কাজ করছে আলীকদম সেনা জোন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে কাজ করছে আলীকদম সেনা জোন
রবিবার ● ৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে কাজ করছে আলীকদম সেনা জোন

ছবি : সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করছেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম।হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বিশ্বব্যাপি করোনাভাইরাস সংক্রমন জনিত কারণে সরকার ঘোষিত ১ম দফায় ১০ ছুটির পর ২য় দফায় ছুটি বৃৃদ্ধি হওয়ায় জনমনে বেড়েছে আতঙ্ক। আমজনতা এই ছুটিকে অঘোষিত লক-ডাউন হিসেবেই ধরে নিচ্ছে। তবে বসে নেই প্রশাসন এবং সরকারী-বেসরকারী সংগঠনগুলো। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারী-বেসরকারী সংগঠন জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ সহ সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ২য় দফা ছুটির প্রথম দিনে আলীকদম বাজার, পান বাজার এবং আশপাশের এলাকায় সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা করতে দেখা গেছে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীমকে। এসময় তিনি লোকজনকে অপ্রয়োজনে ঘোরাফেরা করতে নিরুৎসায়িত করণ, ত্রাণ বিতরণ এবং মাস্ক ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন।
এদিকে গত ২৪ মার্চ থেকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় একজন করোনা ভাইরাস সংক্রমিত রোগী সনাক্ত হওয়ার পর পাশ্ববর্তী লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা অনির্দিষ্ঠকাল লকডাউন ঘোষনা হওয়ার পর এলাকায় হত দরিদ্রদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। যৎসামান্য অনুদানের ত্রাণ দিয়ে পারিবারিক চাহিদা মেটানো দুরহ হয়ে পড়েছে পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষের জন্য। তবে আরো বিপাকে রয়েছে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। তাদের খোঁজ খবর রাখছেনা ত্রাণ দাতা সংগঠনগুলো। লোকলজ্জায় হাত বাড়িয়ে নিতে পারছেনা অনুদানের ত্রাণ সমাগ্রী।
অপরদিকে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিনকে আলাদা আলাদাভাবে সতর্ককরণ অভিযান পরিচালনা করতে দেখা গেছে। একই সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আলীকদমের চার ইউনিয়নে ৩.৬ মেঃ টন চাল এবং আলীকদম কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও বান্দরবান পার্বত্য জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণের প্রস্তুতি নিতে দেখা গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)