শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রতিটি ঘরে ঘরে সরকরি ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে : বাসন্তী চাকমা এমপি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রতিটি ঘরে ঘরে সরকরি ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে : বাসন্তী চাকমা এমপি
রবিবার ● ৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিটি ঘরে ঘরে সরকরি ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে : বাসন্তী চাকমা এমপি

--- অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: ৩০৯ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা বলেন, দূর্যোগকালীন এই মুহুর্তে সরকার প্রতিটি দু:স্থ ও অসহায় পরিবারে ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন। কেউ না খেয়ে থাকবে না বলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলা করবো। তাই আসুন সকলে মিলে আমরা এই সংকট উত্তোরন করি।
তিনি আজ রবিবার ৫ এপ্রিল সকালে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শিলছড়িস্থ বনফুল মহিলা ক্লাব সংলগ্ন চত্বরে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ৫০ টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ কালে সাংবাদিকদের একথা বলেন।

এসময় কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, খাগড়াছড়ি জেলা মহিলা আ’লীগ নেত্রী ইতালি চাকমা, কাপ্তাই উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সুজন তনচংগ্যা ধনা, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মনোয়ার জাহান,ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মিনুপ্রু মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হতদরিদ্রের পাশে দাঁড়ালো কাপ্তাই নৌ বাহিনী

কাপ্তাই :: বিশ্ব মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা সদর, বড়ইছড়ি, কলেজ রোড, বড়ইছড়ি বাজার, ওয়াগ্গা যৌথ খামার, হেডম্যান পাড়া ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ঔষধ ছিটানোর পাশাপাশি দুঃস্থ ও অসহায় ১০০ টি পরিবারের সাহায্যার্থে এগিয়ে এলো কাপ্তাই নৌবাহিনী ।
আজ রবিবার ৫ এপ্রিল কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর তত্ত্বাবধানে জেলা নৌ স্কাউটস এর সহযোগিতায় নৌসদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় নৌ সদস্যরা ১শত জন হতদরিদ্র পরিবারের নিকট গিয়ে জীবানুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রান সামগ্রী তুলে দেন।

এছাড়া নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। একইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে।





আর্কাইভ