শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » ঘরে থাকুন নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন : ওসি মোসলেম উদ্দিন
প্রথম পাতা » নওগাঁ » ঘরে থাকুন নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন : ওসি মোসলেম উদ্দিন
সোমবার ● ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘরে থাকুন নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন : ওসি মোসলেম উদ্দিন

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় নওগাঁর আত্রাই উপজেলাবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন। তিনি বলেন, করোনা নিয়ে কোনো ধরনের ভীতি ছড়াবেন না, সচেতন হোন। ঘরে থাকুন নিজের পরিবার ও দেশকে-দেশের মানুষকে সুরক্ষিত রাখুন।

নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) স্যারের দিক র্নিদেশনায় আত্রাই থানা পুলিশ উপজেলা জুড়ে সর্বদা সচেতনাতা মূলক কার্যক্রম মাইকিং ও জনসমাগম রোধে তৎপর রয়েছে। উপজেলার প্রতিটি এলাকা হাট-বাজারসহ জনসমাগম এলাকায় পুলিশি টোহল জোরদার করা হয়েছে।

সরকারের নির্দেশনা মেনে চলে আপনারা সবাই ঘরেই থাকুন, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। আপনাদের চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন পুলিশ আসতে দেখলে ঘরে ঢুকে যাওয়া আর চলেগেলে বাহিরে চলে আসা মনে রাখবেন এই ধোকা আপনি পুলিশকে নয় নিজের পরিবার দেশ আর নিজেকেই দিচ্ছেন। করোনা সংক্রমণ রোধে জনসমাগম ও সামাজিক দুরুত্ব নিশ্চিতের দায়িত্ব শুধু প্রশাসনের নয় আপনার আমার সকলের। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ এই করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মৃত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি।

সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ রোধে জনসমাগম ও সামাজিক দুরুত্ব নিশ্চিতের লক্ষে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত গোলাম মোস্তফা, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, সেকেন্ড অফিসার জালাল উদ্দিন, এসআই মোস্তাফিজুর রহমান, হাইদার আলী, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, রুবেল, এএসআই মামুন ও  ডিএসবি নুরুল ইসলাম প্রমূখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)