শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে করোনা প্রতিরোধে জনসমাগম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সম্প্রতি বিশ্বব্যাপী মারাতœক আকার ধারন করেছে করোনা ভাইরাস তাই এই সংক্রমন প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন।

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় আত্রাই উপজেলাবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন। তিনি বলেন, করোনা নিয়ে কোনো ধরনের ভীতি ছড়াবেন না, সচেতন হোন। ঘরে থাকুন নিজের পরিবার ও দেশকে-দেশের মানুষকে সুরক্ষিত রাখুন।

জানাগেছে, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনের নির্দেশে প্রতিদিন রাত-দিন নিরলস ভাবে কাজ করেছেন আত্রাই পুলিশ প্রশাসন। তারা সকাল-সন্ধ্যা উপজেলার বিভিন্ন হাট-বাজার সহ গুরুত্বপূর্ণ মোড় গুলোতে অভিযান চালাচ্ছে থানা পুলিশের টহল দল এমন কি নিজেও।

এমতাবস্থায় প্রয়োজন ছাড়া ইজি বাইক, মোটরসাইকেল সহ যানবাহন চলাচল রোধে এবং বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া রোধ করতে কঠোর অবস্থানে পুলিশ। এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদরে উপযুক্ত কারণ ছাড়া শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং বিনা কারনে চালক ব্যথিত কোন যাত্রী নিয়ে মোটর সাইকেলেও চালাচল করা যাবেনা।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, এ অভিযান অব্যহত থাকবে এবং বিনা কারনে কেউ বাইরে ঘুরাঘুরি করলে আইনগত ভাবে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এবং সবাইকে বাড়িতে থেকে বাড়িতে পুলিশকে সহযোগিতা করতে বলেছেন।

তিনি আরো বলেন পুলিশ আসতে দেখলে ঘরে ঢুকে যাওয়া আর চলেগেলে বাহিরে চলে আসা মনে রাখবেন এই ধোকা আপনি পুলিশকে নয় নিজের পরিবার দেশ আর নিজেকেই দিচ্ছেন। করোনা সংক্রমণ রোধে জনসমাগম ও সামাজিক দুরুত্ব নিশ্চিতের দায়িত্ব শুধু প্রশাসনের নয় আপনার আমার সকলের। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ এই করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মৃত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)