শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনার ক্ষয়ক্ষতি পুরণে ভোক্তাদের জন্য পদক্ষেপের দাবি : ক্যাব চট্টগ্রাম
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনার ক্ষয়ক্ষতি পুরণে ভোক্তাদের জন্য পদক্ষেপের দাবি : ক্যাব চট্টগ্রাম
সোমবার ● ১৩ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার ক্ষয়ক্ষতি পুরণে ভোক্তাদের জন্য পদক্ষেপের দাবি : ক্যাব চট্টগ্রাম

---সংবাদ বিজ্ঞপ্তি :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো দেশ লকডাউনে, আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এর সাথে মৃত্যুর সংখ্যাও পাল্লাদিয়ে বাড়ছে। করোনা ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার শিল্পও সেবা খাত, ক্ষুদ্র ও মাজারী শিল্প খাত, রপ্তানী উন্নয়ন তহবিলসহ উৎপাদন খাতে স্বল্প সুদে ঋন প্রদানের জন্য ৭২ হাজার ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও এদেশের সাধারণ কর্মজীবি, অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত, হতদরিদ্র, প্রান্তিক মানুষসহ সর্বস্তরের ক্ষতিগ্রস্থ সাধারণ ভোক্তাদের জন্য কোন প্রণোদনা ঘোষিত হয়নি। এদিকে সরকারী বেসরকারী ত্রাণ ও সহায়তা বিতরণে নানা অনিয়ম স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ক্রমাগত বাড়ছে। রাজধানী ও বিভাগীয় শহরগুলিতে করোনা পরীক্ষা ও সাধারন চিকিৎসার ব্যবস্থা থাকলেও কার্যকারিতা খুবই সীমিত। অপরদিকে জেলা ও উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষা ও চিকিৎসার তেমন কোন ব্যবস্থা ব্যবস্থা না থাকায় দেশব্যাপী স্বাভাবিক চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ফলে সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সকল শ্রেণী-পেশার মানুষ। এ প্রেক্ষিতে সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্ক মানুষ, নারী ও শিশুরা। দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে এই সকল দরিদ্র মানুষ বিশেষ করে দুঃস্থ, প্রান্তিক কৃষক, স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা বিশাল হুমকির সম্মুখীন। সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট জনগোষ্টির ২১.৮% অর্থাৎ ৩ কোটি ৮৫ লক্ষ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করে। এ অবস্থায় করোনার ক্ষয়ক্ষতি থেকে উত্তরণের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় প্রধান মন্ত্রী ও সরকারের কাছে ১৫ দফা দাবিনামা উপস্থাপন করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ।

সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান।

ক্যাব চট্টগ্রাম কর্তৃক সাধারন ভোক্তাদের জন্য উত্থাপিত দাবি সমুহের মধ্যে আছে; দেশের দুঃস্থ, অতি দরিদ্র থেকে দরিদ্র, শহরের বস্তিবাসী, কর্মহীন ৮০ লক্ষ পরিবারের জন্য আগামি জুলাই ২০২০ পর্যস্ত খাদ্য বিতরণ নিশ্চিত করা; প্রান্তিক জনগোষ্ঠি, অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত ও স্বল্প আয়ের জনগোষ্ঠির জন্য অবিলম্বে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেট বরাদ্দ করা এবং ১০ টাকায় চাল বিক্রিসহ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সকল কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করা; দেশে কৃষি ও খাদ্য নিরাপত্তার মূল যোগানদাতা কৃষক, কৃষিখাত, মৎস্য, প্রাণী সম্পদ খাতের জন্য পৃথক প্রণোদনার প্যাকেজ ঘোষণা করা; টিসিবির আওতায় খোলা বাজারে পণ্য বিক্রির আওতা জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বৃদ্দি করা, টিসিবি ও ডিলারদের কার্যক্রম নাগরিক পরীবিক্ষনের আওতায় আনা; রাজধানীর ও বিভাগীয় শহরের পাশাপাশি জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করোনা পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা এবং সর্বস্তরে সাধারণ চিকিৎসা সেবা নিশ্চিত করা; করোনা মোকাবেলায় বেসরকারী ক্লিনিক ও হাসপাতালগুলিকে অর্ন্তভুক্ত করা, করোনা সংক্রমন চলাকালীন সময়ে চিকিৎসা সেবায় জড়িত সকল চিকিৎসক ও কর্মীদের জন্য সুরক্ষা নিশ্চিত ও রাস্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা; দেশের কর্মহীন, প্রান্তিক ও অতিদরিদ্র জনগোষ্ঠীর ৪০ লক্ষ পরিবারের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার জন্য দুর্যোগ পরবর্তী সময়ে রেশনিং ব্যবস্থা চালুর ব্যবস্থা করা; ত্রাণ, সামাজিক সুরক্ষা, খাদ্য, চিকিৎসা, প্রণোদনাসহ সকল সরকারি-বেসরকারি সহায়তার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত ও নাগরিক পরীবিক্ষন জোরদার করতে বিতরনের সকল পর্যায়ে দেশের ভোক্তাদের প্রতিনিধিত্বকারী প্রতিনিধি হিসাবে ক্যাব’র প্রতিনিধিত্ব নিশ্চিত করা; ত্রাণ, প্রণোদনা ও অন্যান্য সরকারী-বেসরকারী সহায়তা প্রদানে খাদ্য উপকরণের পরিবর্তে নগদ সহায়তা প্রদানের ব্যবস্থা করা; দরিদ্র সীমার নীচে বসবাসকারী ৩ কোটি মানুষকে আগামি ৬ মাসের জন্য ১০-২০ হাজার টাকা পর্যন্ত বিনা সুদে ব্যাংক থেকে আপদকালীন জরুরী ঋন সহায়তা প্রদান করা; দেশের সরকারী-বেসরকারী সকল শিল্প, কলকারখানা. শিল্প, গার্মেন্টস, অফিস-আদালতে কর্মী ছাটাই, বেতন-বোনাস কমানো ০১ বছরের জন্য নিষিদ্ধ ঘোষনা করা; বাড়ী ভাড়া, গ্যাস, পানি, বিদ্যুত বিল মওকুপ এবং আয়কর, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স খাতে রেয়াতি সুবিধা প্রদান করা; ব্যাংকের ক্রেডিট কার্ডের সুদ, ফিস ও সার্ভিস চার্জ আদায় আগামি ১২ মাসের জন্য স্থগিত রাখা; ডিজিটাল সেবা, হটলাইন সেবাগুলির কার্যকারিতা ও গ্রাহক ভোগান্তি রোধে কেন্দ্রিয় ও জেলা পর্যায়ে তদারকি জোরদারে কমিটি গঠন করা; করোনা মোকাবেলায় সকল পর্যায়ে গঠিত কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিনিধি হিসাবে ক্যাব এর প্রতিনিধি অর্ন্তভুক্ত করা অন্যতম।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)