শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় জনসমাগম এড়াতে বিকল্প মাছ ও মুরগীর বাজার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় জনসমাগম এড়াতে বিকল্প মাছ ও মুরগীর বাজার
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় জনসমাগম এড়াতে বিকল্প মাছ ও মুরগীর বাজার

---সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গাইবান্ধাকে গুচ্ছ সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত করেছে আইইডিসিআর। শুক্রবার লকডাউন ঘোষণা করা হয়েছে পুরো গাইবান্ধাকে। এরপরও তা মানছেন না জনসাধারণ। লকডাউনের চতুর্থ দিনেও রাস্তায় ও বাজারগুলোতে হুমরি খেয়ে পড়েছে মানুষ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এই জেলার আক্রান্তের সংখ্যা।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক ডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে গাইবান্ধা জেলা শহরের বাজারগুলোতে হুমরি খেয়ে পড়েছে মানুষ। এতে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা কোনক্রমেই সম্ভব হচ্ছিল না। এমতাবস্থায় জেলা প্রশাসন এ দুটি বাজারের শুধুমাত্র মাছ এবং মুরগীর বেচাকেনার বাজার আজ সোমবার সকাল থেকে স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে স্থানান্তর করা হয়।
প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে মাছ এবং মুরগী বেচাকেনা অব্যাহত থাকবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। তবে সবজি এবং অন্যান্য প্রয়োজনীয় বাজারের সামগ্রী খাঁসি ও গরুর মাংসের বেচাকেনা যথারীতি পুরাতন বাজার এবং নতুন বাজারেই অব্যাহত থাকবে।
প্রথমদিনেই হঠাৎ করে পূর্ব ঘোষণা না দিয়ে স্বাধীনতা প্রাঙ্গণে মাছ এবং মুরগীর বাজার চালু করা হলে ভীড় না থাকায় উপস্থিত ক্রেতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এ দুটি বাজার স্থানান্তরিত হওয়ায় ভীড় এড়িয়ে কেনাকাটা করা সম্ভব হবে বলে উপস্থিত ক্রেতারা মনে করেন।

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ৯১১ জন
গাইবান্ধা :: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় আজ সোমবার করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগী ৩২৯ জন বেড়ে এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯১১ জন। এছাড়া জেলায় নতুন কোন আক্রান্তের কোন খবর পাওয়া না গেলেও মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন রয়েছে ৬ জন। তাদের মধ্যে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ৪ জন ও হোম আইসোলেসনে ২ জন রয়েছে।
সিভিল সার্জন সুত্রে জানা গেছে, নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ৯১১ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নতুন করে আরও ৩২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৮০ জন।





আর্কাইভ