শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় » করোনায় ডা. মঈন উদ্দিনের মৃত্যু প্রমাণ করেছে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি নেই : বাম জোট
প্রথম পাতা » জাতীয় » করোনায় ডা. মঈন উদ্দিনের মৃত্যু প্রমাণ করেছে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি নেই : বাম জোট
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় ডা. মঈন উদ্দিনের মৃত্যু প্রমাণ করেছে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি নেই : বাম জোট

---ঢাকা :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক আন্দোলনের কমরড হামিদুল হক আজ ১৫ এপ্রিল সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে করোনা সংক্রমণ প্রতিরোধে সাড়ে তিন মাস সময়েও পুনরুদ্ধারে সরকারের ব্যর্থতায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের স্বাস্থ্য খাতের প্রতি সরকারের অবহেলার কারণেই আজ করোনা রোগীর চিকিৎসার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ করা যাচ্ছে না। ফলে আজ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মাঈনুদ্দিনকে মৃত্যুবরণ করতে হলো এবং অনেক চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এটি খুব দুর্ভাগ্য যে সিলেটের মতো বিভাগীয় শহরে একজন চিকিৎসককে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা দিতে না পারায় তাকে নিজ উদ্যোগে ঢাকায় এসে মৃত্যুবরণ করতে হলো। এ ঘটনা দেশবাসীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার চিত্র।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা প্রতিরোধে অগ্রাধিকার হিসেবে স্বাস্থ্যখাতে সুনির্দিষ্ট বরাদ্দ না করে সরকার পোষাক রপ্তানি শিল্প ও অন্যান্য শিল্পে প্রণোদনা ঘোষণা করেছে, এতে সরকারের দৃষ্টি কোন দিকে তার প্রমাণ পাওয়া যায়।
নেতৃবৃন্দ চিকিৎসকদের সুরক্ষা না দিয়ে তাদের তিরস্কার ও হুমকী প্রদানের তীব্র নিন্দা জানান। একই সাথে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসককে সাময়িক বহিস্কারের নিন্দা জানিয়ে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে করোনা যুদ্ধের সামনের সারির যোদ্ধাদের পাশে দাঁড়ানো, তাদের সাহস যোগানো এবং চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের আস্থা তৈরি করা এবং ঝুঁকি ভাতা ও বীমা প্রদানের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, করোনা ইস্যু মূলত স্বাস্থ্য ইস্যু ফলে এখাতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ, পর্যাপ্ত কীট সংগ্রহ, দিনে কমপক্ষে প্রতি জেলায় ১ হাজার পরীক্ষা করা, আইসোলেশন সেন্টার ও চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল তৈরি, পর্যাপ্ত আইসিইউ ও ভেন্টিলেটর জরুরি ভিত্তিতে স্থাপনের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ পোষাক শ্রমিকদের মার্চ মাসের বেতন এখনও পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বেতন না পেয়ে শ্রমিক পরিবার অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। বেতনের দাবিতে বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভ করছে। খুলনা, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মহীন মানুষ খাবারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। অবিলম্বে পোষাক শ্রমিকদের বেতন পরিশোধ এবং কর্মহীন রোজগারহীন মানুষের খাদ্য ও নগদ অর্থ প্রদানের জোর দাবি জানান। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ ওএসএস বন্ধের নিন্দা জানিয়ে বলেন, সরকার দলীয় নেতা-কর্মী ও ভোটারবিহীন নির্বাচনে জনপ্রতিনিধিদের চুরি-দুর্নীতির দায় জনগণের উপর চাপিয়ে ওএমএস বন্ধ করার ঘটনা সরকারের চরম ব্যর্থতাকেই উন্মোচন করেছে। এটা প্রমাণ করছে এই সরকার জনগণের খাদ্য ও জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ। নেতৃবৃন্দ ত্রাণ ও ওএমএস এর চাল চুরির সাথে যুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওএমএস চালু করার দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে বাংলাদেশে ও ভারতের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে সিলেট অঞ্চলে আগামী ১৭-২০ এপ্রিল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঐ অঞ্চলের কৃষকদের দ্রুত ধান কাটার জন্য বলা হয়েছে। নেতৃবৃন্দ হাওরে ধান কাটার জন্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুত শ্রমিকের যাতায়তের ব্যবস্থা করার জন্যও সরকারের প্রতি দাবি জানান।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ