শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ব্রাম্মণবাডিয়া-লকডাউন কিছু জরুরী প্রশ্ন : সাইফুল হক
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ব্রাম্মণবাডিয়া-লকডাউন কিছু জরুরী প্রশ্ন : সাইফুল হক
রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাম্মণবাডিয়া-লকডাউন কিছু জরুরী প্রশ্ন : সাইফুল হক

---সাইফুল হক :: ব্রাম্মণবাডিয়ায় লকডাউন উপেক্ষা করে গতকাল  শনিবার সকালে খেলাফত মজলিসের সিনিয়র নেতা মওলানা জোবায়ের আহমেদ আনসারীর জানাযায় লক্ষাধিক মানুষ অংশ নেয়ায় প্রাণঘাতী করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকায় দিনভর সংগত কারনেই বিভিন্ন মহলের গভীর উৎকন্ঠা আর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারের প্রচ্ছন্ন মদদেই যে বাধাহীন ভাবে এই জমায়েত অনুষ্ঠিত হতে পেরেছে তা না বোঝার কারন নেই।সরকার চাইলেও যে এই জমায়েত বন্ধ করতে পারত এরকম নয়।
সরকারের ঘোষণা ও লকডাউন উপেক্ষা করে অনেক গারমেন্টস কারখানা খোলা ছিল না ? করোনা সতর্কতাকে পাত্তা না দিয়ে এখনো হাজার হাজার গারমেন্টস শ্রমিক বকেয়া বেতন - ভাতার দাবিতে রাজপথে বিক্ষোভ করছে না? লকডাউন ভেংগে জীবন আর জীবিকা বাঁচাতে সারাদেশে লক্ষ লক্ষ শ্রমজীবী - দিনমজুরদেরকে বাইরে বের হতে হচ্ছে না ? হাট- বাজার, বন্দর আর গঞ্জে হাজার হাজার মানুষের ভীড় দেখা যাচ্ছে না ? তারা কি বলছে না, “করোনায় মারা যাবার আগে আমরা তো না খেয়েই মারা যাব”; এটা কি নিছক কথার কথা!
প্রধানমন্ত্রী গতকাল (শনিবার ১৮ এপ্রিল-২০২০) জাতীয় সংসদে বাস্তবতা তুলে ধরে বলেছেন “মানুষ ঘরে থাকার নির্দেশণা মানতেই চায় না”। ঘরে থাকার নির্দেশনা মেনে চলার জন্য কয়েক কোটি মানুষের খাদ্য ও নগদ টাকার যোগান দরকার। এখনো অব্দি এই রকম অধিকাংশ পরিবারের কাছে তেমন কিছু পোঁছায়নি। সকলের দাবি সত্বেও পরিস্থিতিকে “জাতীয় দুরযোগ” ঘোষণা করে যুদ্ধকালীন অবস্থার মত সবাইকে ঐক্যবদ্ধ করে সমন্বিত কোন পদক্ষেপ নেই। বিরোধীদের যৌক্তিক দাবিসমূহকেও উড়িয়ে দেয়া হচ্ছে। সারাদেশ করোনা ঝুঁকিপূর্ণ - এই রকম ঘোষণা দিতেই ৪০ দিন লেগে গেল।
সরকারের নীতিনির্ধারকদের ‘ বডিল্যাংগুয়েজ’ কি বলে ? তারা কি মানুষকে সচেতন করতে, বোঝাতে ব্য অনুপ্রাণিত করতে পারছেন?কোভিড -১৯ এর মত একটা অদৃশ্য ভয়ংকর শত্রুকে পরাজিত করতে যে আগ্রাসী কর্মকান্ড দরকার তাও অনুপস্থিত। লকডাউন কার্যকরি করতে জনসমাজের বিভিন্ন অংশের সাথে সরকারের যে সংলাপ প্রয়োজন তার তো ছিটেফোঁটাও নেই।একটা জরুরী পরিস্থিতি মোকাবিলায় মানুষকে বাধ্য ও যুক্ত করতে সরকারের যে নৈতিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা দরকার তাওতো একেবারে তলানিতে।
ব্রাম্মনবাডিয়ায় মওলানা জোবায়ের এর জানাযা কেন্দ্র করে করোনার সামাজিক সংক্রমণ এডাতে স্থানীয় প্রশাসন জানাযার আয়োজকদের সাথে আলোচনা সহ কার্যকরি ভূমিকা নিতে পারেনি সত্য,কিন্তু প্রচেষ্টা নিলেও যে তারা খুব সফল হতেন তা বলা যায় না।জেলা আওয়ামী লীগ সভাপতি ও ব্রাম্মনবাডিয়া - ৩ আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীর বক্তব্যে বাস্তবতা উঠে এসেছে। তিনি বলেছেন “এটার জন্য আমরা সকলে দায়ী। রাজনীতি, প্রশাসন, সামাজিকসহ সব জায়গা থেকে আমরা দায়ী” (প্রথম আলো, ১৯ এপ্রিল)।
জানাযার আয়োজক ও ভক্তদের কূপমন্ডুকতা, পশ্চাৎপদতা ও আবেগ নিয়ে সামাজিক গণমাধ্যম তোলপাড়। কিন্তু এই ভক্তরাসহ দেশের মানুষের এক বড় অংশ করোনা ভাইরাসকে ‘আল্লাহর গজব হিসাবে দেখছেন’।তারা বিশ্বাস করে ‘জমিনের বালা জমিনে যাবে,আসমানের বালা আসমানে যাবে’।তাদের এক বড় অংশ শহুরে শিক্ষিত মানুষদের মত এসব সংক্রমণ নিয়ে এতটা চিন্তিত নন।
এই মানুষদের সাথে রাষ্ট্র, সরকার, জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তির সম্পর্কটা কি,আমাদের কথিত নাগরিক সমাজ,বুদ্ধিজীবী বা শিক্ষিত ও সচেতন মানুষদের সাথে,অধিকাংশ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন- সংগঠনের সাথে এদের সম্পর্ক কি,তাদের সাথে সংলাপের ধরনটাই বা কি….এসব জরুরী প্রশ্নকে পাশ কাটিয়ে বোধ করি আমরা জানাযায় অংশ নেয়া মানুষের মন-মানসিকতার তল খুঁজে পাব না।আর মানুষ তাদের বিশ্বাস, ভক্তি আর আবেগের কারনে কিভাবে মৃত্যুভয়কে উপেক্ষা করে ইতিহাসের এই আবশ্যিক অভিজ্ঞতাও বিবেচনায় রাখা দরকার।
একটা চরম কতৃত্ববাদী দমনমূলক শাসনে পশ্চাৎপদ কূপমন্ডুক নিয়তিবাদী মনন কিভাবে গডে উঠে,প্রতিক্রিয়াশীল শক্তি কিভাবে তার শেকড় এর বিস্তার ঘটায়, শাসক দলসমূহ ক্ষমতায় টিকে থাকতে যখন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ধর্মকে ব্যবহার করে- এসব দরকারী প্রশ্ন বাদ দিয়ে ব্রাম্মণবাডিয়া,সাতক্ষীরা, বগুড়া বা চট্টগ্রামকে বোঝা যাবে না।এ সবের ফয়সালা যত দেরী হবে ততই আমরা নতুন নতুন ব্রাম্মণবাডিয়ার মুখোমুখি হব।
লেখক : কমরেড সাইফুল হক, সাধারন সম্পাদক, বংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ