শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রণোদনা দিতে ডিসিদেরকে প্রেস কাউন্সিলের চিঠি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রণোদনা দিতে ডিসিদেরকে প্রেস কাউন্সিলের চিঠি
সোমবার ● ২০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রণোদনা দিতে ডিসিদেরকে প্রেস কাউন্সিলের চিঠি

---স্টাফ রিপোর্টার :: বিশ্ব যখন মহামারি ভরসার করোনার কবলে, জনমনে যখন আকণ্ঠ শঙ্কা, ঠিক তখনই সংবাদকর্মীদের পাশে প্রেস কাউন্সিল।
জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে বিশেষ প্রণোদনা দিতে দেশের সকল জেলা প্রশাসকদের নিকট চিঠি পাঠিয়েছে প্রেস কাউন্সিল। রোববার বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: শাহ আলম দেশের সকল জেলা প্রশাসকদের নিকট ইমেইলে এ চিঠি পাঠিয়েছেন। সোমবার তিনি এ তথ্য জেএমএসএফকে নিশ্চিত করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকরাও ক্ষতিগ্রস্থ। জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকেরা করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরী তথ্য জনগনের কাছে পৌঁছে দেয়ার কাজ করছেন। তাদেরকে সরকারের প্রণোদনার আওতায় আনা প্রয়োজনের কথা উল্লেখ করে জেলা-উপজেলায় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীদের তালিকা তৈরী করে বিশেষ প্রণোদনা প্রদানের অনুরোধ জানান।

জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির বলেন,বিশ্ব যখন মহামারি ভরসার করোনার কবলে, জনমনে যখন আকণ্ঠ শঙ্কা, ঠিক তখনো হাজারো সংবাদকর্মী নিজের জীবনের তোয়াক্কা না করে অবিরাম সংগ্রহ করে চলেছেন করোনার সংবাদ। দেশ জুড়ে সাংবাদিকদের বিপদে তাদের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করে দেশে চলমান এ দূর্যোগে সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিলের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে জেলা প্রশাসক কর্তৃক প্রণীত তালিকায় যেন সাংবাদিক নয় এমন কোন লোককে অন্তর্ভূক্ত করা না হয় সেদিকে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোকে বিশেষ নজর রাখতে হবে। তবে এ কাজে তথ্য অধিদপ্তরকে সম্পৃক্ত করলে বিশেষ সফলতা আসবে বলেও জেএমএসএফ মনে করে।
সংবাদকর্মী হিসেবে দেশের সকল গণমাধ্যমের কর্তাব্যক্তিদের প্রতি আমার করজোরে সবিনয় আকুতি থাকবে অন্তত এই সংকটে আমাদের পাশে দাঁড়ান। এই আমরাই তো আপানার পাশে দাঁড়িয়েছি সব সময়। নিজেকে নিজের পরিবারকে তুচ্ছজ্ঞান করে দিন-রাত কাজ করেছি সংবাদ সংগ্রহে, এই আমরাই তো দেশের সব মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করেছি অহর্নিশ। জাতীয় এই দুর্যোগেও তো আমরা পিছপা হয়নি, আমৃত্যু সংবাদ সংগ্রহ করে তা পৌছে দেব জনগণের দ্বারপ্রান্তে- এই তো ব্রত আমাদের।

জেএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়, প্রেস কাউন্সিলের এই চিঠিতে সম্পাদকদের ব্যাপারে কিছু বলা হয়নি। করোনায় বিশেষ করে মিডিয়ার মালিকরাও বিশেষ ক্ষতিগ্রস্থ। এছাড়া চিঠিতে প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়াকেও আলাদা করা হয়নি। দেশের এই দূর্যোগকালে অনলাইন পত্রিকাগুলো ব্যাপক গুরুত্ব পালণ করছেন। তাই এই প্রণোদনা প্রাপ্তির ক্ষেত্রে অনলাইন পত্রিকা গুলোর সাথে জড়িত সাংবাদিকদেরকেও যেন গুরুত্ব দেয়া হয় সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানায় জেএমএসএফ।

করোনার এই দূর্যোগ কাটিয়ে উঠতে ইতিমধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে),জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম (জেএমএসএফ) ও বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অনুদান বরাদ্দের বিষয়টি এখনও ঝুঁলে আছে। আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজ উদ্যোগে বিষয়টি ঘোষণা করবেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ