শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » গারমেন্টস মালিকেরা কি আলাদা কোন সরকার চালাচ্ছে ?
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » গারমেন্টস মালিকেরা কি আলাদা কোন সরকার চালাচ্ছে ?
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গারমেন্টস মালিকেরা কি আলাদা কোন সরকার চালাচ্ছে ?

---সাইফুল হক :: ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয়া হচ্ছে নাতো ? না হলে কেন তারা এত বেপরোয়া, কেন তারা এত স্বেচ্ছাচারী! তারা বলে একটা করে আরেকটা। সরকার, শ্রম মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শ্রমিকদেরকে দেয়া অধিকাংশ ওয়াদাই তারা রাখেনি। বহু গারমেন্টস কারখানার মালিকেরা তাদের কথা অনুযায়ী শ্রমিকদের বেতন পরিশোধ করেনি।এখনো বকেয়া বেতন ভাতার দাবিতে নারায়ণগঞ্জ, ঢাকা, সাভার, আশুলিয়া,চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত আছে।
মালিকেরা ওয়াদা করেছিলেন করোনার এই বিশেষ দুর্যোগে তারা শ্রমিক ছাটাই করবেন না।কিন্ত প্রায় সবক’টি শিল্পাঞ্চলে প্রতিদিন শত শত শ্রমিক ছাটাই এর তথ্য আসছে। শ্রমবিধি না মেনে কারখানা লে- অফও করা হচ্ছে।
এপ্রিল এর ৪-৫ তারিখ মালিকদের স্বেচ্ছাচারীতায় লক্ষ লক্ষ শ্রমিকদের যে অবর্ননীয় ভোগান্তি তার জন্য কোন মালিককে কোনরকম জবাবদিহি করতে হয়নি, শাস্তিও পেতে হয়নি।
গতকাল থেকে আবারও কয়েক শত গারমেন্টস কারখানা চালু করা হয়েছে। কোথায় স্বাস্থ্যবিধি,কোথায় হাজার হাজার শ্রমিকদের সুরক্ষা?
আজ টেলিভিশনগুলো সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে যে,অধিকাংশ কারখানায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি বলতে কিছু নেই; সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রেখে কাজের পরিবেশ নেই।যে অর্থনীতিবিদ পরশু গারমেন্টস এর অর্ডার চীন বা ভিয়েতনাম চলে যাবার কারণ দেখিয়ে মালিকদের কথায় গারমেন্টস খোলার পক্ষে মত দিয়েছিলেন আজ দেখলাম তিনি গারমেন্টস এর কথিত স্বাস্থ্যসুরক্ষা আর কর্মপরিবেশ দেখে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন ন্যূনতম ৭ দিন সময় নিয়ে পরিবেশ তৈরী না করে গারমেন্টস চালু করা ঠিক হয়নি।
এখন হাজার হাজার শ্রমিক আবার করোনা ঝুঁকির মধ্যে নিক্ষিপ্ত হোল।তার উপর রয়েছে জীবন আর জীবিকা নিয়ে চরম দুর্দশা।
সরকার আর দেশের জনগণ কি গারমেন্টস মালিকদেরকে এভাবে লক্ষ লক্ষ শ্রমিকদেরকে নিয়ে ‘যা খুশী কর’ এরকম অবাধ লাইসেন্স দিয়ে রাখবে? এই শ্রমিক, তাদের মানবেতর জীবন আর জীবনের ন্যুনতম নিরাপত্তার দায়িত্ব কে নেবে?
সরকার আর কতকাল এই মালিকদের কাছে জিম্মি হয়ে থাকবে, কতকাল এই মগের মুল্লুক চলবে?
অবিলম্বে শ্রমিকদের নিয়ে এসব স্বেচ্ছাচারীতা বন্ধ করা দরকার, প্র‍য়োজন জরুরী একগুচ্ছ কার্যকরি পদক্ষেপ। সরকার তা করতে না পারলে মালিকদের পাশাপাশি তাদেরকেও যাবতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় দায়িত্ব বহন করতে হবে।
লেখক : রাজনীতিবিদ ও কলাম লেখক, সাইফুল হক, সাধারন সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সূত্র : পেইজবুক পেইজ থেকে ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)