শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে করোনায় আক্রান্ত ৯ জনের মাঝে সুস্থ ৫ : ফুল দিয়ে বরণ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে করোনায় আক্রান্ত ৯ জনের মাঝে সুস্থ ৫ : ফুল দিয়ে বরণ
শনিবার ● ২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে করোনায় আক্রান্ত ৯ জনের মাঝে সুস্থ ৫ : ফুল দিয়ে বরণ

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা আক্রান্ত ৯ জনের মাঝে প্রথম করোনা রোগী সহ মোট ৫ জন সুস্থ হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই ৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করে। এ সময় বাড়িতে গিয়ে তাদেরকে ছাড়পত্র ও ফুল দিয়ে বরণ করে করোনা মুক্ত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।
জানা যায়, গত ৭এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এক নারী উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে আসে। ১১ এপ্রিল শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে প্রেরণ করে। ১২ এপ্রিল ওই নারীর দেহে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়।
পরে ১৩ এপ্রিল ওই আক্রান্ত নারীর পরিবার ও প্রতিবেশিসহ ৮জনের নমুনা সংগ্রহ করে মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৬ এপ্রিল আইইডিসিআর ফিল্ড ল্যাব ময়মনসিংহ থেকে ওই নারীর মা, দুইবোন ও একজন প্রতিবেশির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক গাড়ি চালকের শরীরে করোনা শনাক্ত হয়। তার বাড়ি বড়হিত ইউনিয়নের একটি গ্রামে। ১৯ এপ্রিল নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা হওয়া এক নার্সের করোনা শনাক্ত হয়। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। এরই মাঝে ২৮ এপ্রিল মঙ্গলবার নতুন করে জাটিয়া ইউনিয়নের টাংগনগাতি গ্রামের একজন ও পৌর সদরের কাকনহাটি গ্রামে একজনসহ মোট ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এনিয়ে উপজেলায় মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলে আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করে। এ সময় বাড়িতে গিয়ে তাদেরকে ছাড়পত্র ও ফুল দিয়ে বরণ করে করোনা মুক্ত ঘোষণা করেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান।





আর্কাইভ