শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জীবনযুদ্ধে হার না মানা একজন স্বপ্নার গল্প
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জীবনযুদ্ধে হার না মানা একজন স্বপ্নার গল্প
রবিবার ● ৩ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবনযুদ্ধে হার না মানা একজন স্বপ্নার গল্প

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: একজন জীবনযোদ্ধা স্বপ্না দাশের জীবনের গল্প শুরু হয় ১৯৯৮ সালের মে মাসের কোন এক সময়, যখন তিনি চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল এ কুষ্ঠ রোগ নিয়ে ভর্তি হন। তাঁর বাড়ি চট্রগ্রাম জেলার রাউজান উপজেলাধীন নোয়াপাড়া মাষ্টার দা সূর্য্যসেন পল্লী গ্রামে।

এরই মধ্যে কুষ্ঠ হাসপাতাল এর তত্ত্বাবধানে বিনাখরচে তার চিকিৎসা চলছে ভালোভাবেই। কিন্ত নিয়তির নির্মম পরিহাসে কুষ্ঠ রোগের কারনে তার দুই পায়ে ক্ষত দেখা যাওয়ায় ২০০৪ সালে তার দুই পা কেটে ফেলতে হয় ডাক্তারদের পরামর্শে। তবে এরই মধ্যে ভালোবেসে ফেলে হাসপাতাল এ চিকিৎসাধীন আর এক কুষ্ঠরোগী জ্যোতিষ চাকমাকে। ১৯৯৯ সালে রাউজানের স্বপ্না দাশ জ্যোতিষ চাকমাকে বিয়ে করে স্বপ্না চাকমা নামে সুন্দর সংসার শুরু করেন।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান ও কুষ্ঠ হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, তাদেরকে কুষ্ঠ হাসপাতাল এর কোয়াটারে সম্পূর্ণ বিনা ভাড়ায় থাকার ব্যবস্হা করেছি দীর্ঘদিন ধরে, এই ছাড়া বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান করেছি তাদের।

স্বপ্না চাকমার এক ছেলে আকাশ চাকমা ৮ম শ্রেণী পর্যন্ত পড়ে এখন বাসের হেলপারের কাজ করে আর এক মেয়ে পূর্নিমা চাকমা চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়ছে। প্রতিদিন হুইল চেয়ারে করে তাঁর স্বামী সহ কাপ্তাই সড়কের বনগ্রাম এলাকায় কাঁচা শাকসবজী নিয়ে বিক্রি করে জীবন ধারন করতো তাদের।

কিন্ত ২০২০ সালের ১১ এপ্রিল সকলকে অকুল সাগরে ভাসিয়ে পরপারের বাসিন্দা হন তাঁর স্বামী জ্যোতিষ চাকমা। চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্খা তাঁর। স্বামী হারা ও দুই পা হারানো স্বপ্না থবুও থেমে থাকেনি। প্রতিদিন রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে স্বপ্না হুইল চেয়ারে বসে কিছু শাকসবজী নিয়ে বিক্রি করতে বসেন রাঙ্গুনিয়া লিচুবাগান বাজারে।

স্বপ্না চাকমার সাথে কথা হলে তিনি জানান, প্রতিদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাপ্তাই সড়কের লিচুবাগান বনগ্রাম মুল রাস্তার পাশে সবজি বিক্রি করতে বসি। কোনদিন ৫০০ কোনদিন ৩০০ আবার কোনদিন ২০০ টাকা বিক্রি হয় তার। এদিকে করোনা ভাইরাসের কারনে তার ছেলে হয়ে পড়ে কর্মহীন। বাজারে আগের মতো ক্রেতা নেই। এইভাবে খুব অর্থকষ্টে ২ ছেলেমেয়েদের নিয়ে জীবনের কারনে বেঁচে থাকার চেষ্টা করছি।

কথা হয় বনগ্রাম এলাকার ঔষধ ব্যবসায়ী রতন কুমার নাথের সাথে, তিনি জানান প্রতিদিন এই মহিলা হুইল চেয়ারে করে তার দোকানের সামনে বসে তরিতরকারি বিক্রি করেন। কোনদিন কম কোনদিন বেশী বিক্রি হয় তার। আশেপাশে অনেক শাকসবজী বিক্রেতা হওয়ার ইদানিং বিক্রি কমেছে বলে তিনি জানান।

স্বপ্না চাকমা থেকে প্রতিদিন সবজী কিনেন বনগ্রাম হাফেজ পাড়ার অনেক বাসিন্দা জানান, সবজি বিক্রেতা স্বপ্না কখনো বেশী দাম নেন না, খুব সৎ ভাবে চলতে চেষ্টা করেন তিনি।তারা জানান শত দুঃখের মাঝেও সে হাসিমুখে থাকতে চেষ্টা করেন।

দুই পা হারানো স্বপ্না হয়তো ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতে পারতো, কিন্ত তিনি মনে করেন,যতক্ষন তার হাত দুটি আছে এটাকে কাজে লাগিয়ে ছেলেমেয়েদের মানুষ করবেন।

জীবনযোদ্ধা স্বপ্না এই কস্টের জীবনের স্বপ্ন গুলো সব পূরণ হোক এই প্রত্যাশা রইল।





আর্কাইভ