রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে রোগীদের মাঝে চেক হস্তান্তর
পার্বতীপুরে রোগীদের মাঝে চেক হস্তান্তর
আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী ও লিভার জনিত ৬ রোগাক্রান্তের চিকিৎসা সহায়তা বাবদ প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। আজ রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এসময় অসুস্থ্য ৬ রোগীর হাতে ৫০হাজার টাকার বিপরীতে চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। অনুদান প্রাপ্তরা হলেন পার্বতীপুর পৌরসভার দৌলতপুর মহল্লার মনোয়ারা বেগম, খয়েরপুকুর হাটের উত্তর বিঞ্চুপুর ডাংগাপাড়া গ্রামের আরজিনা বানু, দলাইকোটার চমক চন্দ্র, তেরআনিয়া গ্রামের হেমন্ত কুমার সরকার, বড়পুকুরিয়া এলাকার জবরপুর গ্রামের সাগর মাহমুদ এবং মধ্যপাড়া এলাকার নারগিজ বেগম। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন