শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিন : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিন : সাইফুল হক
বুধবার ● ৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিন : সাইফুল হক

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুল ভুইয়া, লেখক মোশতাক আহমেদ ও কার্টুনিস্ট কবির কিশোর এর গ্রেফতার ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন করোনা দুর্যোগকালে নাগরিকদের কন্ঠরোধ করার চেষ্টা সরকারের মধ্যকার চরম অস্থিরতা, অনাস্থার বহিঃপ্রকাশ। সামাজিক গণমাধ্যমে লেখা, মতামত দেয়া বা কার্টুন আঁকার জন্য নাগরিকদেরকে তুলে নিয়ে যাওয়া ও তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রকেই তুলে ধরে। কোন সভ্য গণতান্ত্রিক ও জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার দমন করে শাসন করার এরকম নীতি গ্রহণ করতে চালিয়ে যেতে পারে না।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন টাঙ্গাইলের সরকার দলীয় এক সংসদ সদস্য কর্তৃক কৃষকের কাচা ধান কাটার ছবি প্রকাশ করায় নারায়নগঞ্জের রূপগঞ্জের মমিন প্রধান নামে এক ব্যক্তির নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এর আগে দুই অনলাইন নিউজ পোর্টাল এর দুই সম্পাদক তৌফিক ইমরোজ খালেদ ও মহিউদ্দীন সরকারের বিরুদ্ধে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। সারাদেশে সাংবাদিক ও নাগরিকদের বিরুদ্ধে এইভাবে হয়রানি ও নিপীড়ন অব্যাহত রাখা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, করোনার মত মহাদুর্যোগকালীন সময়ে যেকোন তথ্যভিত্তিক সমালোচনা ও সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াটাই যেকোন সচেতন ও দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব। এই ধরনের সমালোচনায় নার্ভাস হবার কিছু নেই। বরং নার্ভাসনেস সরকারের দুর্বলতাকেই তুলে ধরে। তিনি বলেন যেকোন আধুনিক গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু রাষ্ট্রে সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি কার্টুনের মাধ্যমে প্রকাশ করা এবং সংশ্লিষ্ট সবাইকে সচেতন করা গণতান্ত্রিক সহনশীলতা ও রাজনৈতিক সংস্কৃতির অংশ। এখন বিষয়গুলোকে শত্রুভাবাপন্ন মনে করারও কোন কারন নেই।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে দিদারুল ভূইয়া, মোশতাক আহমেদ ও কবির কিশোরসহ গ্রেফতারকৃতদের মুক্তি দেবার দাবি জানান। একই সাথে তিনি নিপীড়ন ও হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)