শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে সোনালী ব্যাংকের উপকারভোগীদের ভাতা প্রদান
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে সোনালী ব্যাংকের উপকারভোগীদের ভাতা প্রদান
বুধবার ● ৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে সোনালী ব্যাংকের উপকারভোগীদের ভাতা প্রদান

---কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে প্রায় দেড় সহস্রাধিক উপকারভোগীদের বিভিন্ন প্রকারের ভাতা প্রদান করা হয়েছে।
আজ বুধবার ৬ মে সকাল ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান খেলার মাঠে সোনালী ব্যাংক লি: শমশেরনগর শাখা কর্তৃক এসব বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী উপকারভোগীদের ভাতা প্রদান করে। খেলার মাঠে ভাতা প্রদানের উদ্যোগ নিলে বৃষ্টি কারনে এলোমেলো হয়ে যায়। বৃষ্টি থামার পর ভাতাভোগীরা সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ান। বৃষ্টির পানির মধ্যে মাঠের মাঝে দাঁড়িয়ে ভাতাভোগীরা অস্থায়ীভাবে তৈরী কাউন্টার থেকে ভাতা গ্রহন করেন।
এ সময় ভাতাভোগেীদের সামাল দিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দায়িত্ব পালন করেন।

সোনালী ব্যাংক লি: শমশেরনগর শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার বলেন, সম্প্রতি দুই জনের করোনা সনাক্ত হওয়ার কারনে সোনালী ব্যাংকের কমলগঞ্জ শাখা লকডাউন ঘোষণা করা হয়। এর পর থেকে শমশেরনগর শাখায় অস্বাভাবিক চাপ বেড়ে যায়। এমতাবস্থায় ব্যাংক শাখায় কার্য দিবসে কোনভাবে প্রায় দেড় সহস্রাধিক উপকারভোগীর ভাতা প্রদান সম্ভব নয়। তাই বুধবার বৌদ্ধ পূর্নিমার ছুটির দিনে শমশেরনগর চা বাগান খেলার মাঠে ভাতা প্রদান করা হয়েছে।
এ সময় শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আশিকুর রহমান, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী শনিবার (৯ মে) সাপ্তাহিক ছুটির দিনে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সামনের খোলা মাঠে সে ইউনিয়নের প্রায় ২ হাজার ভাতাভোগীদের মাঝে ভাতা প্রদান করা হবে বলে জানান সোনালী ব্যাংক লি: শমশেরনগর শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার।

এদিকে কমলগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক লিমিটেড মুন্সীবাজার শাখা কর্তৃক রহিমপুর ইউনিয়ন পরিষদ সম্মুখে উপকারভোগীদের ভাতা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সোনালী ব্যাংক লি: মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান অপু।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)