শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » কৃষি » রাউজানে ধান কাটার বাস্তব প্রতিচ্ছবি এলাকা জুড়ে ভাইরাল
প্রথম পাতা » কৃষি » রাউজানে ধান কাটার বাস্তব প্রতিচ্ছবি এলাকা জুড়ে ভাইরাল
সোমবার ● ১১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ধান কাটার বাস্তব প্রতিচ্ছবি এলাকা জুড়ে ভাইরাল

---আমির হামজা, স্টাফ রিপোর্টার :: নিজ হাতে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেয়ার এক অন্যোন্য নজির সৃষ্টি করেছেন রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন। সারা দেশে যখন ধান কাটার সেলফি নিয়ে সমালোচনার ঝড় উঠে, তখন একজন জনপ্রতিনিধির ধান কাটার বাস্তব প্রতিচ্ছবি এলাকা জুড়ে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ ১১ মে সোমবার ৭নং ওয়ার্ড পরিদর্শন ও এলাকার লোকজনের সাথে কথা বলে নিশ্চিত হওয়া যায় গত এক সাপ্তাহ ধরে ধান কাটার বাস্তব একটি চিত্র আজাদ হোসেনের। খালি গায়ে, লুঙ্গি পড়ে, গামছা কোমড়ে বেঁধে, খড়ারৌদে যত্ন নিয়ে কৃষকের ভূমিকায় কাউন্সিলর আজাদ আপন মহিমায় ধান কেটে চলেছেন। সাথে ছিল আরো কয়েজন রাজনৈতিক সহযোদ্ধা। তারও আন্তরিক ভাবে ধান কাটছে অবিরত। এমন মানবতাবাদী জনপ্রতিনিধি সমাজে এখন বিরল। জানা যায়, রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডে প্রায় ৩০ শতাংশ লোক কৃষি কাজে জড়িত। মহামারী কোভিড ১৯ সংক্রামন পরিস্থিতিতে কৃষি কাজের শ্রমিক সংকটে পড়ে কৃষকরা। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় লোকজনকে কৃষককের ধান কেটে দেয়ার আহবান জানায়। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ছয় ঘন্টা মাঠে ধান কাটেন তিনি। দুপুরের পর সময় দেন পৌরসভার অফিসিয়াল কাজ ও এলাকার অন্যান্য কাজ সমূহে। ধান কাটা প্রসঙ্গে কাউন্সিলর আজাদ হোসেন জানান, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। গত কয়েকদিন টানা ধান কেটে মনে হলো কৃষক হলো আমাদের শর্য্যে ভান্ডার। তারা পরিশ্রম না করলে আমাদের পেটের ভাত যোগার করা সম্ভব হতো না। এই শর্য্যে উৎপাদনকারী কৃষকের মাঠে ধান কাটা’টা আমার খুব ভাল লাগছে। আমি এখন নিয়মিত ধান কাটার কাজে নিয়োজিত থাকবো। কারণ অনেক কৃষক এখনো ধান ঘরে তুলতে পারেনি। বৃষ্টি হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। তাই সহকর্মীদের নিয়ে চেষ্টা করছি অন্ততপক্ষে আমার ওয়ার্ডের কৃষকদের ধান গুলো কেটে দিতে।





আর্কাইভ