শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ২৫০০ টাকা করে পাচ্ছে ৬২৫০ জন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ২৫০০ টাকা করে পাচ্ছে ৬২৫০ জন
মঙ্গলবার ● ২৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ২৫০০ টাকা করে পাচ্ছে ৬২৫০ জন

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে ৬২৫০ জন পাচ্ছে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা স্বরূপ এককালীন ২৫০০ টাকা। সরকারি ত্রান মন্ত্রনালয়ের মানবিক সহায়তায় এই টাকা জনগনকে প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে কাপ্তাই উপজেলার শত শত ব্যক্তির নিজস্ব মোবাইল একাউন্টে ২৫০০ টাকা আসার মেসেজ এসেছে।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পাওয়া ২ নং রাইখালী ইউনিয়নের লেমুছড়ির দিন মজুর মো. জাহাঙ্গীর জানান, ঈদের আগে তার মোবাইলে মেসেজ এসেছে টাকা উত্তোলনের। তিনি জানান, এই সংকটকালে প্রধানমন্ত্রীর এই সহায়তা আমাদেরকে পরিবার পরিজন নিয়ে ঈদে বাড়তি আনন্দ যুগিয়েছে।
কথা হয়, রাইখালীর পূর্ব কোদালা দিনমজুর উখ্যাই মারমা, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বাবুল ভট্রাচার্য্যের সাথে, তারা সকলে প্রধানমন্ত্রীর এই সহায়তা পেয়েছেন এবং তারা প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানান।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, এই উপজেলার ৫ টি ইউনিয়ন হতে যাচাই বাচাই করে ৬২৫০ জনের তালিকা জেলা প্রশাসনের মাধ্যমে ত্রান মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যে অনেকের মোবাইলে মেসেজে এসেছে টাকা উত্তোলনের জন্য। তিনি আরোও জানান পর্যায়ক্রমে যাদের তালিকা পাঠানো হয়েছে তারা মাননীয় প্রধানমন্ত্রীর এই সহায়তা পাবেন। তবে যারা এক মোবাইল নাম্বার একাধিক তালিকায় দিয়েছে তাদেরটা বাতিল করা হয়েছে।

১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, তাদের ইউনিয়নে অনেক হত দরিদ্র ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা পেতে শুরু করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)