শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ভর্তি না নেয়ায় হাসপাতালের গেটেই সন্তান প্রসব
প্রথম পাতা » গাইবান্ধা » ভর্তি না নেয়ায় হাসপাতালের গেটেই সন্তান প্রসব
মঙ্গলবার ● ২৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভর্তি না নেয়ায় হাসপাতালের গেটেই সন্তান প্রসব

---সাইফুল মিলন, গাইবান্ধা :: হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হতে না পেরে গাইবান্ধার সাদুল্লাপুর হাসপাতালের প্রধান ফটকেই সন্তান প্রসব করেছেন রাশেদা বেগম নামে এক প্রসূতি মা। বর্তমানে নবজাতক সুস্থ থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার ২৬ মে রাতে তিনি সন্তান প্রসব করেন।
প্রসূতি রাশেদা বেগম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা বাঁধের মাথা এলাকার মো. বাদশা মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর বাদশা মিয়া, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মুন্সিগঞ্জের নিমতলা বাজার এলাকায় বাস করেন। কিন্তু লকডাউন পরিস্থিতির কারণে দুই মাস আগে স্ত্রীকে নিয়ে বাড়ি আসেন বাদশা মিয়া।

এদিকে, ঘটনার পর পরই প্রসূতির স্বজন ও স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে হাসপাতালের গেটে অবস্থান নেয়। এ সময় জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। পরে খবর পেয়ে রাত ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবীনেওয়াজ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহারিয়া খান বিপ্লব হাসপাতালে যান। এ সময় ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তারা।

স্বজনদের অভিযোগ, সোমবার বিকেলে নিজ বাড়িতে প্রসব বেদনায় উঠলে হাসপাতালে নেয়া হয় রাশেদা বেগমকে। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিঠুন কুমার বর্মণ, সেবিকা বাসনা রানী ও অফিস সহায়ক শিল্পী রানী ভর্তি না করে তাদের অন্য হাসপাতালে যেতে বলেন। নিরুপায় হয়ে হাসপাতালের প্রধান গেটে আসার পর পরই সন্তান প্রসব করে রাশেদা। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেয়। এমন ঘটনার জন্য কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলাকেই দায়ী করে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তাদের।

তবে অভিযোগের বিষয়ে প্রথমে কথা বলতে চাননি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মিঠুন কুমার বর্মণ। যদিও পরে তিনি প্রসূতি ওই নারীর নানা জটিলতার কথা বলে নিজের দায় এড়ানোর চেষ্টা করেন। এছাড়া অভিযুক্ত সেবিকা বাসনা ও অফিস সহায়ক শিল্পী রানী ঘটনার পর আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুল ইসলাম বলেন, ওই প্রসূতি বয়স্ক হয়েও গর্ভে সন্তান ধারণ করায় প্রসবে নানা জটিলতা থাকায় তাকে সদর হাসপাতালে নেয়ার জন্য স্বজনদের পরামর্শ দেয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে যাওয়ার পথে গেটে সন্তান প্রসব করেন তিনি। বর্তমানে নবজাতক ছেলে শিশুটি সুস্থ রয়েছে। তবে প্রসূতি মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

না ফেরার দেশে ডেপুটি স্পীকারের সহধর্মিণী আনোয়ারা রাব্বী

গাইবান্ধা :: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিণী আনোয়ারা রাব্বী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার ২৬মে সকাল১০.৪০ মিনিটে তিনি মারা যান।

মঙ্গলবার বাদ এশা জানাজা শেষে সাঘাটার গটিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। জানাজায় পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে অংশ না নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আনোয়ারা রাব্বী ১৯৫১ সালে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় মরহুম আব্বাস উদ্দিন মিয়া ও জমিলা খাতুনের সন্তান। ছয় বোনের মধ্যে সবার বড় আনোয়ারা রাব্বী। তিনি উচ্চ মাধ্যমিকে অধ্যায়নকালে গাইবান্ধার সাঘাটার গটিয়া গ্রামের আইনজীবী অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সঙ্গে ১৯৭০ সালের ৫ মার্চ বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

সাংসারিক জীবনে দুই ছেলে ও তিন মেয়ের জননী তিনি। তবে তার দুই ছেলে আগেই মারা গেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)