শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুন ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » কেমন মানুষ তিনি
প্রথম পাতা » কুষ্টিয়া » কেমন মানুষ তিনি
শুক্রবার ● ৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেমন মানুষ তিনি

---শামসুল আলম স্বপন :: (সাংস্কৃতিক -রাজনৈতিক ও মিডিয়িা ব্যক্তিত্ব শরীফ তালুকদারের জীবন-কর্ম নিয়ে প্রতিবেদন) মহান আল্লাহ রাব্বুল আলামীন এই সুন্দর পৃথিবীতে সৃষ্টির ১৮ হাজার মকলুকাতের মধ্যে তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি । মানুষ নিয়ে গবেষণাকারীরা মানুষের চরিত্র বিশ্লেষণ করে বলেছেন ১২ প্রকার চরিত্রের মানুষ আছে পৃথিবিতে। চরিত্রের সুত্র ধরেই জ্যোতিষীরা ১২টি রাশি নির্ণয় করেছেন । এই ১২টি রাশি হলো-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন । এক এক রাশির জাতকের চরিত্র কিন্তু এক এক রকম। কেউ মানুষকে ভালোবেসে নিজেকে উজাড় করে দিতে চান । নিজের দু:খ ভুলে পরের দু:খকে ভাগাভাগি করে নেন। এদের অন্তর হয় অতি উদার এবং মানবিক গুনাবলিতে থাকে ভরপুর । পাশাপাশি নিজের কষ্ট ভুলে এরা অন্যকে আনন্দ দিতে ভালোবাসে । বেদনাবিধুর সমস্যাক্লিষ্ট মানুষের মুখে হাসি ফুটানোই যেন তাদের ধর্ম। যার তুলনা তিনি নিজেই । দীর্ঘ একটি বছর এক সঙ্গে কাজ করার পরও বুঝতে পারিনি তাঁর কোন কষ্ট আছে । সদা হাস্যোজ্জল এই মানুষটি হলো শরীফ তালুকদার ।
লেখক সাংবাদিক সংগঠক ও টিভি উপস্থাপক শরীফ তালুকদার জন্ম গ্রহণ করেন ১৯৭৯ সালের ২২ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের বনেদী তালুকদার বাড়ীতে । তাঁর বাবা মোহম্মদ ফজলুল হক তালুকদার ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা ছিলেন। মা নূরুন্নাহার তালুকদার একজন সুগৃহিনী। ৫ ভাই বোনের মধ্যে শরীফ তালুকদার সবার বড়। ১৯৯৪ সালে এস.এস.সি, ১৯৯৬ সালে এইচ.এসসি সরকারী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজী সাহিত্য স্নাতক ও স্নাতকউত্তর সর্বপরি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ সম্পন্ন করেন। তাঁর সহধর্মিনী একটি সরকারী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। একমাত্র কন্যা নাহরীন তালুকদার সায়নী।

কর্মজীবন :
শরীফ তালুকদার ১৯৯৮ সালে দৈনিক আজকের স্মৃতি, ত্রিশাল বার্তা ও সাপ্তাহিক ব্রহ্মপুত্রের স্টাফ রিপোর্টার হিসাবে কর্ম জীবন শুরু করেন। ২০০০ সালে প্রয়াত সাংবাদিক আশিক চৌধুরীর অনুপ্রেরণায় রাজধানী ঢাকায় মতিউর রহমান চৌধুরী সম্পাদিত দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার ও মফস্বল সাম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর নাইমুল ইসলাম খান সম্পাদিত দৈনিক আমাদের সময়ের ডেপুটি এডিটর। পীর হাবিবুর রহমান সম্পাদিত পূর্বপশ্চিম বিডি.কমের ডেপুটি এডিটর হিসেবে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য নিরন্তর তার ছুটে চলা। নেতৃত্ব দিয়েছেন সাংবাদিকদের অত্যন্ত মর্যাদাশীল সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের। দুই দুইবার নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “কালান্তর”। মোহনা টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন সংকট ও সম্ভাবনামূলক টকশো ‘সময়ের মুখোমুখি’। তিনি একাধারে সাংবাদিক উপস্থাপক, আবৃত্তি শিল্পী, গীতিকার, নাট্যকার ও সাংস্কৃতিক সংগঠক। এছাড়াও তিনি একাধিক সংগঠনের সাথে জড়িত অধ্যাবদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে তুলেছেন সুস্থ্য সংস্কৃতি চর্চার সাংস্কৃতিক সংগঠন কালান্তর ফাউন্ডেশন। যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “নতুন প্রজন্মকে জানাতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস”
বতমানে তিনি যে সকল সংগঠনের সাথে সম্পৃক্ত :
শরীফ তালুকদার সম্পাদক, কালান্তর সংবাদ, মহাসচিব, জাতীয় সাংবাদিক উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কালান্তর ফাউন্ডেশন, উপস্থাপক ও সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার ও টেলিভিশন, সেক্রেটারী জেনারেল, সাউথ এশিয়ান বিজনেস ক্লাব, ঢাকা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট, সাধারণ সম্পাদক, কবি নজরুল সংস্কৃতি চর্চা কেন্দ্র, কেন্দ্রীয় কাযনির্বাহী সংসদ, সাধারণ সম্পাদক, ত্রিশাল উন্নয়ন ফাউন্ডেশন, উপদেষ্টা সম্পাদক, জনতার ময়মনসিংহ, ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল-৪৭ ।
তাঁর লেখা বই :
তিনি লিখেছেন অসংখ্য কবিতা, গান, উপন্যাস ও নাটক। তার মধ্যে উল্লেখযোগ্য অধরার নীল আকাশ (উপন্যাস), ভাসমান জীবন (উপন্যাস), যাদের কম বাঙ্গালী জাতির গর্ব (সম্পাদনা গ্রন্থ) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লিখেছেন “তুমি যে সুরের আগুন ছড়িয়ে দিলে মোর প্রাণে” (সম্পাদনা গ্রন্থ), দেশবরেন্য বুদ্ধিজীবীদের অংশগ্রহণে গণতন্ত্রের অভিযাত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা (সম্পাদনা গ্রন্থ)।

যে সব দেশ তিনি ভ্রমণ করেছেন :
সিঙ্গাপুর, মালশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মায়ানমার, নেপাল, ভূটান, শ্রীলংকা ও মালদ্বীপ।
পুরস্কার ও সম্মাননা লাভ :
উপস্থাপনা ও সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য পেয়েছেন অসংখ পুরস্কার ও সম্মাননা। বাংলাদেশ টেলিভিশন রিপোর্টাস এসোসিয়েশন সম্মাননা পুরস্কার, সিঙ্গাপুর, মালশিয়া, ইন্দোনেশিয়া ত্রিদেশীয় সম্মানা পুরস্কার, অঙ্গন ললিতাকলা একাডেমীর সম্মাননা পুরস্কার, সার্ক চলচ্চিত্র সংসদ সম্মাননা পুরস্কার।
শরীফ তালুকদার মিডিয়া এবং সাংস্কৃতিক অঙ্গনেই শুধু তাঁর পদচারণা নয়, তিনি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় । তিনি তার এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছিলেন বিগত নির্বাচনে । আগামীতেও তিনি মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন তাঁর এলাকাবাসী । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি রয়েছে শরীফ তালুকদারের আস্থা । তার সকল কর্মকান্ডই মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে । ত্রিশালবাসীর স্বপ্নপুরণে এমন একজন মানুষের প্রয়োজন তাদের অভিভাবক হিসেবে এ কথা ত্রিশালবাসী বিশ্বাস করে মনে প্রাণে।

লেখক : শামসুল আলম স্বপন, সম্পাদক বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকম, সভাপতি, বনপা।





কুষ্টিয়া এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)