শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » মেঘনার অব্যাহত ভাঙ্গনে মনপুরার প্রধান সড়কটি বিচ্ছিন্ন হওয়ার পথে : দুর্ভোগে মানুষ
প্রথম পাতা » প্রধান সংবাদ » মেঘনার অব্যাহত ভাঙ্গনে মনপুরার প্রধান সড়কটি বিচ্ছিন্ন হওয়ার পথে : দুর্ভোগে মানুষ
রবিবার ● ৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেঘনার অব্যাহত ভাঙ্গনে মনপুরার প্রধান সড়কটি বিচ্ছিন্ন হওয়ার পথে : দুর্ভোগে মানুষ

---খলিল উদ্দিন ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি :: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার সদর থেকে সাকুচিয়া ২টি ইউনিয়নে যাওয়ার জন্য নির্মিত পাকা সংযোগ সড়কটি ঘূর্ণীঝড় আম্ফানের প্রভাবে বিচ্ছিন্ন হওয়ার পথে। সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হলে উপজেলা সদর থেকে ২টি ইউনিয়নের যোগাযোগ ব্যাবস্থা বন্ধ হয়ে যাবে। ফলে যোগাযোগ ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে পড়বে ২ ইউনিয়নের ৬০হাজার মানুষ। সংযোগ সড়কটি দ্রুত ডাম্পিং করার জন্য আজ রবিবার ৭ জুন সরজমিনে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস । জিও ব্যাগ ফেলে দ্রুত ডাম্পিং করার জন্য পানিউন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদর থেকে সাকুচিয়া দুই ইউনিয়নে যাওয়ার জন্য একটি পাকা সংযোগ সড়ক নির্মান করা হয়েছে। মেঘনার অব্যাহত ভাঙ্গনের ফলে সংযোগ সড়টি প্রায় সম্পুর্ন ভেঙ্গে গিয়েছে। আম্ফানের প্রভাবে তীব্র বাতাস ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ঢেউয়ের আঘাতে পাকা সংযোগ সড়কটি প্রায় ভেঙ্গে গেছে। পাকা সংযোগ সড়কটির নীচ থেকে মাটি সড়ে গিয়েছে। যোগাযোগ ব্যাবস্থা সম্পুর্ন বন্ধ হয়ে যাচ্ছে। সংযোগ সড়কটি সম্পুর্ন ভেঙ্গে গেলে ৪টি ইউনিয়নের সাথে যোগাযোগ সম্পুর্ন বন্ধ হয়ে যাবে। চরম ভোগান্তিতে পড়বে উপজেলার সকল সাধারন মানুষ।
উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন,সাকুচিয়া সংযোগ সড়কটি ভেঙ্গে গেলে আমার ইউনিয়নের জনগনের চরম দুর্ভোগ পোহাতে হবে। দ্রুত সংযোগ সড়কটি নির্মান ও জিও ব্যাগ ফেলে ডাম্পিং করার জন্য দাবী করেন তিনি।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান বলেন, নির্বাহী প্রকৌশলীর নির্দেশে আমার তত্বাবধানে সংযোগ সড়কটির দ্রুত ডাম্পিং এর কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন,সংযোগ সড়কটি যাতে ভেঙ্গে না যায় তার জন্য পানিউন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ডাম্পিং এর ব্যাবস্থা করা হয়েছে। ডাম্পিং করা হলে সংযোগ সড়কটি রক্ষা হবে।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মিসেস সেলিনা আকতার চৌধূরী বলেন, সংযোগ সড়কটি যাতে বিচ্ছিন্ন না হয় তার জন্য পানিউন্নয়ন বের্ডের সর্ংশ্লিষ্টদের সাথে আলাপ করে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে। আমরা সংযোগ সড়কটি পরিদর্শন করেছি। সংযোগ সড়কটির ডাম্পিং এর ব্যাবস্থা করা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।


ভোলায় হেরা ফাউন্ডেশন কর্তৃক দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা

ভোলা :: বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যানিটেরিয়ান এনডেভর ফর রিহ্যাবিলিটিশন এন্ড এডভান্সমেন্ট ফাউন্ডেশন(হেরা ফাউন্ডেশন) এর পক্ষ হতে আজ রবিবার ৭ জুন ভোলা জেলার সদর উপজেলায় “কোভিড-১৯ আর্থিক সহায়তা ” কার্যক্রমে গরীব ও দুঃস্থ ৪০ টি পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়। উক্ত কার্যক্রমটি অনলাইনের মাধ্যম উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মো. রেজাউজ জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্থাটির উপদেষ্টা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম আশাবাদ ব্যক্ত করে বলেন স্বেচ্ছাসেবী সংস্থাটি কোভিড-১৯ মতো সকল মহামারী ও দূর্যোগে সব সময় ভোলাবাসীর পাশে থাকবে। হেরা ফাউন্ডেশনের কার্য নির্বাহী কমিটির সদস্য আপীল বিভাগের আইনজীবী মো. মুহিবুল্লাহ তানভীর কে জানান আমরা শুধুমাত্র কয়েকজন দুঃস্থকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদান প্রদান করছি। বাকী অসহায় দুঃস্থদের সামাজিক দূরত্ব রক্ষার জন্য বিকাশের মাধ্যমে আর্থিক অনুদান পৌঁছে দিয়েছি। হেরা ফাউন্ডেশনের কোভিড-১৯ আর্থিক সহয়তা কার্যক্রমে অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থারটি কার্য্য নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার এস এম রাশেদুজ্জামান, যুগ্ম সম্পাদক এ কে এম আকতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মু. খাইরুল ইসলাম, প্রকৌশলী আনিকা ফারিহা রশিদ, শাহনাজ সুলতানা ও ডক্টর এস কে মাহতাবউদ্দিন। হেরা ফাউন্ডেশন এর পক্ষ হতে ভোলা জেলার সদর উপজেলায় গত ১৬/০৫/২০২০ তারিখ “কোভিড-১৯ জরুরী খাদ্য সহায়তা ” কার্যক্রমে গরীব ও দুঃস্থ ৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংস্থার স্বেচ্ছাসেবকরা। হেরা ফাউন্ডেশন পক্ষ থেকে ভোলায় সকল কার্যক্রম সফল ভাবে পরিচালনা করেছেন সংস্থার সাধারন সম্পাদক মো. ইজমাউল হক, সংস্থার ভোলা সার্কেল কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী মো. জাকির হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক অ্যাড. খলিল উদ্দিন ফরিদ ও কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম প্রমুখ।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)