শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জুন ২০২০
প্রথম পাতা » নওগাঁ » দুই বছরেও মেলেনি বিদুৎ : ২৬ পরিবারের মাঝে হতাশার ছাপ
প্রথম পাতা » নওগাঁ » দুই বছরেও মেলেনি বিদুৎ : ২৬ পরিবারের মাঝে হতাশার ছাপ
সোমবার ● ৮ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই বছরেও মেলেনি বিদুৎ : ২৬ পরিবারের মাঝে হতাশার ছাপ

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ২৬ টি পরিবার দীর্ঘ দুই বছর ধরে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রয়েছে। দুই বছর আগে বিদ্যুৎ সংযোগের নামে এসব পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহন করা হলেও অদ্যাবধি তারা অন্ধকারেই রয়েছে, তাদের ঘরে জ¦লেনি বিদ্যুতের আলো। খুঁটি গেরে তার টানানো, ট্রান্সফরমা স্থাপন ও ড্রপতার টাঙানো হলেও তারা শুধু প্রহর গুনছে মিটার প্রাপ্তির।
সরেজমিনে গিয়ে জানা যায়, আত্রাই উপজেলার জামগ্রামের নতুন করে গড়ে উঠা দু’টি পাড়া রয়েছে। একটিতে ১৫ ঘর অপরটিতে ১১ ঘর লোকের বাস। সমগ্র গ্রাম বিদ্যুতায়িত হলেও এ দু’টি পাড়ায় ওই সময় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য হানিফ পালোয়ান তাদেরকে জানান বিদ্যুৎ সংযোগ নিতে গেলে আপনাদের মিটার প্রতি ৪ হাজার টাকা দিতে হবে। সে অনুযায়ী তারা ৪ হাজার টাকা করে প্রায় লক্ষাধিক টাকা ইউপি সদস্যকে দেন। টাকা দেবার পর খুঁটি গেরে তার টানানো, ট্রান্সফরমা স্থাপন ও ড্রপতার টাঙানো হলেও এক বছরের বেশি সময় ধরে মিটার দিয়ে সংযোগ প্রদান করা হচ্ছে না। ফলে তারা হতাশায় পড়ে রয়েছেন। এদিকে টাকা নিয়ে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গত বছরের ২৭ জুন উপজেলা নির্বাহী অফিসারের নিটক একটি লিখিত অভিযোগ করেন।
ওই গ্রামের বেদারুল ইসলাম, লেবু শেখ, শহিদুল ইসলাম ও গোলাম মোস্তফা বলেন, আমরা দু’টি পাড়ার ২৬ টি পরিবার বিদ্যুতের আশায় ইউপি সদস্য হানিফ পালোয়ানকে ৪ হাজার টাকা করে প্রদান করেছি। টাকা দেয়ার পর বিদুতের আনুসাঙ্গিক কাজ করা হলেও এক বছরের বেশি সময় ধরে আমাদেরকে মিটার দেয়া হচ্ছে না। ফলে আমরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছি।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেও কোন প্রতিকার পাইনি।
এ ব্যাপারে ইউপি সদস্য হানিফ পালোয়ান বলেন, তাদের টাকা দিয়ে নওগাঁ থেকে বিদ্যুতের পোল ও অন্যান্য মালামাল পরিবহন করা হয়েছে। এখন মিটারের জন্য আরও ৬০০ টাকা করে লাগবে। এটা না দেয়ার কারনে এবং করোনা পরিস্থিতির কারনে সংযোগ বিলম্বিত হচ্ছে।
এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনাল অফিসের এজিএম ফিরোজ জামান বলেন, পোল ও অন্যান্য মালামাল পরিবহনের সমুদয় ব্যয়ভার বহন করবেন ঠিকাদার। গ্রাহকের টাকা দিয়ে মালামাল বহন করতে হয় না। নতুন বিদ্যুৎ সংযোগ নেবার জন্য মিটার বাবদ ৪৫০ টাকা অফিসকে দিতে হয়। এ ছাড়া আবেদন ফি ও ঘর ওয়েলিংসহ সর্বোচ্চ ২ হাজার ৭০০ টাকার উপর খরচ হয় না। জামগ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে এটা আমাকে কেউ জানায়নি। বিষয়টি আমি জানতে পারলাম তারা যোগাযোগ করলে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)