শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে করোনা শনাক্তের বাড়ী লকডাউন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে করোনা শনাক্তের বাড়ী লকডাউন
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে করোনা শনাক্তের বাড়ী লকডাউন

---আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ও করোনা আক্রান্ত হওয়া বেশকিছু পরিবারকে লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার ১৬ জুন রাউজান উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া লকডাউন করা বাড়ী গুলোকে খাদ্য সামগ্রী দেওয়া হয় । জানা গেছে, উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া রহিমা বেগমের বাড়ি, কদলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল করিম ও উপজেলার পাহাড়তলী আবাসিক এলাকায় প্রশাসন লকডাউন করেন। এবং তাঁদের ১৪ দিন হোম কোয়াইরেন্ট নিশ্চিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সেনাবাহিনী প্রতিনিধি মেজর ইমতিয়াজ উদ্দিন ও রাউজান পৌরসভার প্যানল মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমূখ।

রাউজানে অতিরিক্ত চাপ প্রয়োগে করে কিস্তি আদায় করছে গ্রামীন ব্যাংক

রাউজান :: সরকারি নিষেধাজ্ঞা ও মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরীটির নির্দেশনা অমান্য করে চট্টগ্রামের রাউজানের গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চাপ দিয়ে নানা হাতে কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে গ্রামীন ব্যাংকসহ বিভিন্ন এনজিও’র বিরুদ্ধে। করোনা মহামারি শুরুর পর এমনিতেই উপার্জন কমে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তার ওপর এনজিও’র কিস্তি তাদের কাছে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কখনও মোবাইল ফোনে, কখনও বাড়িতে গিয়ে কিস্তি পরিশোধের জন্য গ্রাহককে নানাভাবে চাপ দিয়ে হয়রানী ও হুমকী দিচ্ছেন এনজিওগুলোর মাঠকর্মীরা। গত ১৫ জুন সোমবার সকালে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডে ফিল্ড অফিসার আবদুল কাদের ঋণ আদায়ের চেষ্টা চালায়। এতে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। স্থগিত আদেশের পরেও ঋণ আদায়ের ক্ষেত্রে সব থেকে বেশি আদেশ অমান্য করছে গ্রামীন ব্যাংক এমন অভিযোগ গ্রাহকদের। পরে স্থানীয় সমাজ সেবক নুরুল আবছার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, কেউ চাপ প্রয়োগ করে কিস্তিরর টাকা আদায় করলে ব্যবস্থা নেয়া হবে। তবে সোচ্চায় কিস্তি পরিশোধ করতে ঋন গ্রহীতা।





আর্কাইভ