সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » ভোলায় নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার : আটক-১
ভোলায় নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার : আটক-১
খলিল উদ্দিন ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি :: ভোলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার ডিগ্রী কলেজের ডিগ্রী পড়ুয়া ছাত্র সুমন (২৩) নিখোঁজের দুই দিন পরে তার লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। এসময় মিঠু (২৫) নামের এক জনকে আটক করেছে পুলিশ।
লালমোহন সার্কেল এ এসপি মো. রাসেলুর রহমান জানান, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মফিজল ইসলামের ছেলে ডিগ্রী পড়ুয়া ছাত্র মো. সুমন নিখোঁজের ঘটনায় গত ২১ জুন বিকালে একটি জিডি হয় বোরহানউদ্দিন থানায়।
জিডি সুত্রে পক্ষিয়া ৮ নং ওয়ার্ডের নাজুর ছেলে মিঠু (২৫) কে আটক করা হয়। আটক মিঠুকে জিজ্ঞাসা বাদ করে তার দেয়া তথ্যমতে পক্ষিয়া ৮ নং ওয়ার্ড থেকে মাটি খুড়ে সুমনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার দায়ের করা হয়েছে। সুমনের লাশ উদ্ধারের সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী, বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক সহ বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩