বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ কারাগারে করোনায় কয়েদির মৃত্যু
ময়মনসিংহ কারাগারে করোনায় কয়েদির মৃত্যু
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কয়েদি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। বিষয়টি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে উজানচরনওপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে অনুকুল ইসলাম (৪০) প্রায় ৯মাস ধরে মাদক মামলায় জেল খাটছেন। গত সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ জেলা কারাগারে তার মৃত্যু হয়।
পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে করোনা পজেটিব আসে। মঙ্গলবার সন্ধ্যারপর নিহতের লাশ বাড়িতে পৌছলে ইসলামী ফাউন্ডেশনের ৫সদস্যের একটি দল জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করে। এ সময় তাদের সহযোগিতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম ও স্থানীয় স্বেচ্ছাসেবক এসএম ফারুক।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, দুপুরে আনুষ্ঠানিক ভাবে কয়েদির মৃত্যুর খবর জানানো হয়। নিয়ম মেনে সন্ধারপর নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।





১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু