বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » করোনা ভাইরাস টেস্টের নমুনা সংগ্রহ করেন স্ত্রী, বাড়িতে বসে রিপোর্ট তৈরী করেন স্বামী
করোনা ভাইরাস টেস্টের নমুনা সংগ্রহ করেন স্ত্রী, বাড়িতে বসে রিপোর্ট তৈরী করেন স্বামী
বাসা-বাড়ি থেকে করোনা ভাইরাস টেস্টের নমুনা সংগ্রহ করেন স্ত্রী, আর বাড়িতে বসে রিপোর্ট তৈরী করেন স্বামী। নেই কোনো আরটি পিসিআর মেশিন, নেই কোনো টেকনোলজিস্ট। ফল দিয়ে দেন এক দিনেই। প্রতারক এই দম্পতিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ জানান, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। প্রথমে গ্রেফতার হয় হুমায়ুন কবির ও তানজিনা দম্পতি। হুমায়ুন কবির এক সময় জেকেজি হেলথ কেয়ারে কাজ করতেন। জেকেজি ঢাকার বিভিন্ন এলাকায় করোনা পরীক্ষা করার জন্য বাসা থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে জমা দিতেন। হুমায়ুন জেকেজি থেকে কেনো কারণে চাকরিচ্যুত হয়। চাকরি হারালেও জেকেজিতে কাজ করা সময় তার মোবাইল নাম্বারে অনেকেই ফোন করে নমুনা সংগ্রহ করার অনুরোধ করতো। এই সুযোগ কাজে লাগিয়ে তার স্ত্রী যিনি পেশায় নার্স তাকে নিয়ে নিজেরাই শুরু করে নমুনা পরীক্ষা। তারা মূলত বাসা বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে মনগড়া রিপোর্ট দিতো।
এই দুজনকে গ্রেফতার করার পর তাদেরকে নিয়ে অভিযানে যায় পুলিশ। গ্রেফতার হয় আরো ৪ জন।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩