শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে সহায়তা প্রদান
প্রথম পাতা » মৌলভীবাজার » কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে সহায়তা প্রদান
বুধবার ● ২৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে সহায়তা প্রদান

---এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ  প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর পক্ষ হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত মৌলভীবাজারের কমলগঞ্জে বসবাসরত ১৪৪ জন শিক্ষার্থীদের জনপ্রতি ২৫ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। মণিপুরি, চা জনগোষ্ঠী, ত্রিপুরী ও খাসিয়া, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের মোট ১৪৪ জন শিক্ষার্থীর মাঝে আজ বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তানিয়া সুলতানা। অনুষ্ঠানে একই সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কমলগঞ্জের দুইজন ক্যান্সার রোগীকে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে ১০ জন উপকারভোগীর মাঝে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলুবুল, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান জিডিশন প্রধান সুচিয়াং।

ডাক্তারদের পিপিই দিলেন জেলা যুবদল নেতা গোলাম রব্বানী তৈমুর
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারদের পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহব্বায়ক (ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী) গোলাম রব্বানী তৈমুর।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্যক্তিগতভাবে বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম, মাহবুবুল আলম ভূঁইয়ার হাতে ১৯ জন ডাক্তার ও নার্সদের জন্য ১৯টি পিপিই তুলে দেন।
গোলাম রব্বানী তৈমুর বলেন, করোনা ভাইরাসের এই সংক্রমণকালে ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে পেশাদারিত্বের সাথে সেবা দিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাস সংক্রমণরোধে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে ডাক্তারদের মাঝে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ডাক্তারদের পিপিই প্রদান করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম, মাহবুবুল আলম ভূঁইয়া যুবদল নেতা গোলাম রব্বানী তৈমুরকে ধন্যবাদ জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজিদুর রহমান সাজু, আহমেদুজ্জামান আলম, এম এ কাদির চৌধুরী ফারহান, মোঃ কামরুজ্জামান, সাদিকুর রহমান সামু, মবু আহমেদ চৌধুরী, মোঃ আব্দুল মালিক প্রমুখ।এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।





মৌলভীবাজার এর আরও খবর

ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি চা শ্রমিকের নূন্যতম দৈনিক মজুরি ৫শত টাকা করার দাবি
চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত চা শ্রমিকদের ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের শতবর্ষ পালিত
কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪ কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত- ৪
কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ কমলগঞ্জের ১৫০ পরিবারে বিদ্যুৎ সংযোগ
কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো নবজাতকের নিথরদেহ উদ্ধার
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময় কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জুয়েল এর মতবিনিময়
কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আছাব উদ্দিন আর নেই
ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম ইসলামিক ফাউন্ডেশন হতে প্রশিক্ষন নিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন ইমাম আব্দুল কাইয়ূম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)