শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ জুন ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে করোনায় ৭ জনের মৃত্যু : জেলায় মোট আক্রান্ত ১৬৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে করোনায় ৭ জনের মৃত্যু : জেলায় মোট আক্রান্ত ১৬৫
বুধবার ● ২৪ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে করোনায় ৭ জনের মৃত্যু : জেলায় মোট আক্রান্ত ১৬৫

---গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে বুধবার করোনা উপসর্গ নিয়ে চানবরু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নলছিটি উপজেলার মিরহার গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা জানায় গত ৭/৮ দিন যাবত চানবরু জ্বর, বুকে ব্যাথা ও শ্বাষ কস্টে ভুগছিলেন। অপরদিকে নলছিটির তিমিরকাঠি গ্রামের ঠিকাদার মো. জাকির হোসেন (৫৪) মঙ্গলবার রাতে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের করোনা ইউনিটে মারা যান। নলছিটির শাবাব ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার সকালে উল্লেখিত দুজনের দাফন ও জানাজা সম্পন্ন করেন। হাসপাতালে ভর্তি অবস্থায় জাকির হোসেনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট পাওয়া যায়নি। অপরদিকে করোনা পরীক্ষার কীট সংকটের কারনে চানবরুর নমুনা সংগ্রহ করা হয়নি।
এ নিয়ে জেলায় বুধবার দুপুর পর্যন্ত ১৬৬ জন করোনায় আক্রান্ত হলো। আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ৫৫ জন, নলছিটি উপজেলায় ৪৯ জন, রাজাপুর উপজেলায় ৪১ জন এবং কাঠালিয়া উপজেলায় ২১ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান জানান, আক্রান্তদের মধ্যে হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৫৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৭ জন । জেলায় রবিবার পর্যন্ত ১৫৩০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১২৮৮ জনের রিপোর্ট এসেছে । ২৪২ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে। এদের মধ্যে ১৬৬ জনের রিপোর্ট পজেটিভ ও ১১২২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১০৯ দিনে এ পর্যন্ত ১৩০২ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২৩৩ জন ছাড়পত্র পেয়েছে। বুধ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৯ জন। জেলায় এ পর্যন্ত করোনায় অকরোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫ জন।

বোম্বাই মরিচ দিয়ে নারীকে নির্যাতন বিষয়ে আবারো সংবাদ সম্মেলন

ঝালকাঠি :: ঝালকাঠির বালিঘোনা গ্রমে মহিলা আওয়ামী লীগ নেত্রীকে বোম্বাই মরিচের পানি দিয়ে নির্যাতনের ঘটনায় বুধবার স্থানীয় প্রেস ক্লাবে আরও একটি সংবাদ সম্মেলন হয়েছে। সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন বালিঘোনা গ্রামের মো. মিজানুর রহমান ও মোক্তার আলী সিকদার। লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, মহিলা আওয়ামী লীগ সভাপতি বিউটি বেগম আমাদের মা চাচীর বয়সি। তিনি কখনও আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেয় নাই। তার সাথে আমাদের কোনো বিরোধ নাই । তিনি কখনও আমাদের তার বাড়িতে ডাকে নাই। গত ১৯ জুন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরে আলম সংবাদ সম্মেলন করে আমাদের জড়িয়ে যে সকল বক্তব্য রেখেছেন তা মিথ্যা ও বনোয়াট । উল্লেখ্য গত ১৭ জুন ঝালকাঠি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বালিঘোনা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি বিউটি বেগম। তিনি অভিযোগ করেন একই ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নূরে আলমের নেতৃত্বে একই এলাকার হারুন মোল্লা, খলিলুর রহমান, ইমরুল হোসেন, রায়হান, বিপ্লব, তানিয়া, মুক্তা আক্তার, হিরামনি এরা সবাই মিলে গত ১৯ মে বিউটি বেগমের মাথায় এক কলস বোম্বাই মরিচ মেশানো পানি ঢেলে দেয় এবং সবাই মিলে মারধর করে। বিউটি বেগমের বক্তব্যের প্রতিবাদ করে গত ১৯ জুন সংবাদ সম্মেলন করেন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নূরে আলম । সংবাদ সম্মেলনে তিনি বলেন ঘটনার সাথে তিনি জড়িত নন। বালিঘোনা গ্রামের মিজানুর রহমান ও মোক্তার আলী সিকদারের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধের কারণে বিউটি বেগমের ওপর মরিচের পানি ঢালা হয়েছে বলে তিনি শুনেছেন।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)