শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় » অবিলম্বে দায়িত্বহীন স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করুন সচিবালয়ের সম্মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভে সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » অবিলম্বে দায়িত্বহীন স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করুন সচিবালয়ের সম্মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভে সাইফুল হক
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবিলম্বে দায়িত্বহীন স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করুন সচিবালয়ের সম্মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভে সাইফুল হক

---ঢাকা :: আজ ২৫ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সম্মুখে পার্টি আহুত বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের ভুল, আত্মঘাতি ও সমন্বয়হীন নীতিকৌশল করোনার উৎপাদন-পুনরুৎপাদন ঘটিয়ে চলেছে; দেশের মানুষকে এক ভয়াবহ বিপদ ও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। যেভাবে তারা গায়ের জোরে চরম কর্তৃত্ববাদী শাসন ও দমন চালিয়ে ক্ষমতায় আছেন একই স্বেচ্ছাচারী পন্থায় তারা করোনা মোকাবেলার চেষ্টা করছেন। তিনি বলেন যে কৌশলে সরকার ক্ষমতায় টিকে আছে তা ‘একলা চলোর এই আত্মম্ভরী বিশৃঙ্খল নৈরাজ্যিক পথে করোনা মহামারী পরিস্থিতির উত্তরণ ঘটানো যাবে না। কর্তৃত্ব, কায়েমী মহলের চাপ আর ভাগ-বখরার দ্বন্দ্বে এখনও পর্যন্ত করোনার হটস্পটসমূহে কার্যকরি লকডাউন বলবত করা গেল না; লকডাউন আর জোন নিয়ে রশি টানাটানিও বন্ধ হল না। বাংলাদেশে করোনা সংক্রমনের চার মাস পরেও এখনও করোনার পরীক্ষা ও চিকিৎসার বেহাল দশা দূর হোল না। করোনার চিকিৎসাও এখন বাণিজ্যে পরিণত হয়েছে। জনগণের দায়িত্ব নিতে না পারায় অপরিকল্পিতভাবে সবকিছু খুলে দিয়ে সরকার দেশের মানুষকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে। জীবিকার কথা বলে মানুষের জীবনকেই গুরুতর ঝুঁকির মধ্যে নিক্ষেপ করা হয়েছে। তিনি ক্ষোভের সাথে বলেন, করোনা চিকিৎসা সামগ্রীর কেনাকাটা কেন্দ্র করে বেশুমার দুর্নীতি ও লুটপাট চলছে। তিনি বলেন, করোনা মহামারী চলতে থাকলে সরকারের সমগ্র উন্নয়ন প্রকল্পই মুখ থুবড়ে পড়বে।
---
বিক্ষোভ সমাবেশে তিনি আগামী অর্থবছরের বাজেটের তীব্র সমালোচনা করে বলেন, তেলের মাথায় তেল দিয়ে ধনী পালনের বাজেট দিয়ে করোনা মহামারীজনীত দুর্যোগ থেকে উত্তরণ ঘটানো যাবে না। তিনি বলেন, গতানুগতিক বাজেটের পুরো কাঠামো অক্ষুন্ন রেখে কেবল বরাদ্দের কিছু হেরফের করে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। তিনি বলেন, এই বাজেট দিয়ে দেশের মানুষের স্বাস্থ্য-চিকিৎসা ব্যবস্থার গুণগত পরিবর্তন করা যাবে না। গণস্বাস্থ্য ব্যবস্থাও গড়ে তোলা যাবে না। তিনি স্বাস্থ্য বাজেটকে কমপক্ষে তিনগুণ বৃদ্ধি করে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার খোল-নলচে পাল্টানোর দাবি জানান। তিনি সকল বেসরকারী হাসপাতালকে সরকারী তদারকির আওতায় নিয়ে আসার দাবি জানান। তিনি আগামী ৬ মাসের জন্য ৮ কোটি মানুষের কাছে খাদ্য ও নগদ অর্থ পেীঁছানোর দাবি জানান। তিনি রাজস্ব ব্যয় হ্রাস, অনুৎপাদনশীল খাতের বরাদ্দ কমিয়ে এবং এমপিদের ইচ্ছা পূরণের বাজেট বাতিল করে সমগ্র অর্থ মহামারী মোকাবেলায় নিয়ে আসার আহ্বান জানান। তিনি কৃষি ও গ্রামীণ খাতে সর্বোচ্চ মনোযোগ ও বরাদ্দের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে তিনি পরিস্থিতি মোকাবেলায় সরকারের লজ্জাজনক ব্যর্থতায় দেশ ও দেশের মানুষকে রক্ষায় সকল গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে যার যার অবস্থান থেকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাবের সম্মুখে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, কেন্দ্রীয় সংগঠক মোজাম্মেল হক, আবুল কালাম, পার্টির মহানগর নেতা জোনায়েদ হোসেন, ডা মনোয়ার হোসেন, শফিকুল ইসলাম নেওয়াজ, বিলকিস বেগম প্রমুখ।

বিক্ষোভপূর্ব সমাবেশ শেষে তোপখানা রোড, পুরানা পল্টন মোড় ঘুরে সচিবালয়ের সম্মুখে পুলিশী বাধার সম্মুখীন হয়। এখানে পুলিশী বাধার মুখে বিক্ষোভে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও কেন্দ্রীয় নেতা আকবর খান বক্তব্য রাখেন। বিক্ষোভে সাইফুল হক অবিলম্বে দায়িত্বহীন স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)