শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পৃথক স্থানে বসতবাড়িতে আগুন প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পৃথক স্থানে বসতবাড়িতে আগুন প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পৃথক স্থানে বসতবাড়িতে আগুন প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পৃথক দুটি স্থানে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মনিয়ারি ইউনিয়নের দিঘীর পার গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র সায়েম উদ্দিনের বসতবাড়ির ৫টি কক্ষে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুণ তার সহদর ভাই নাজিমের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুণের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুণ নেভানোর চেষ্টা করে। ততক্ষনে সায়েম ও নাজিমের দুই বাড়িতে রক্ষিত ধান, চাল, নগদ টাকা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে তাদের প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

অপর দিকে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিয়াবাড়ি গুচ্ছো গ্রামে জোসনা বেগমের দুটি ঘর পুড়ে যায়।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতায় চন্দ্র ঘোষ এই তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাতে উপজেলার দিঘীরপাড় গ্রামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো বলেন প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে দিঘীরপাড় গ্রামের সায়েম উদ্দিন ও তার ভাই নাজিমের প্রায় তিন থেকে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এবং কাশিয়াবাড়ি গুচ্ছো গ্রামের জোসনা বেগমের দুটি ঘর আগুনে পুড়ে যায়। পৃথক দুটি স্থানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

এমপি‘র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া
আত্রাই :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইসরাফিল আলমের মা এসেদা রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ইমাম সমেতির সভাপতি ও ভবানীপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার মহাতামিম আব্দুস ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম রাফি, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ, মওলানা মতিউর রহমান নিজামি, সাংবাদিক মুজাহিদ খাঁন, হাফেজ মাওলানা মোহাম্মদ ছানাউর হোসাইন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, আব্দুল মজিদ মল্লিক, ইউপি সদস্য আব্দুল মান্নানসহ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বৃন্দ।

গত শনিবার রাতে রাজধানী ঢাকার ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসেদা রহমান– শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকেিল তার বয়স হয়েছিলো ৭৭ বছর। গত রবিবার বাদ যোহর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)