শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ » ব্যাটারি চালিত অটোরিকশা চুরির কাজে ব্যবহৃত ১৫ লক্ষাধিক টাকা মূল্যের গাড়িসহ আটক-২
প্রথম পাতা » অপরাধ » ব্যাটারি চালিত অটোরিকশা চুরির কাজে ব্যবহৃত ১৫ লক্ষাধিক টাকা মূল্যের গাড়িসহ আটক-২
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাটারি চালিত অটোরিকশা চুরির কাজে ব্যবহৃত ১৫ লক্ষাধিক টাকা মূল্যের গাড়িসহ আটক-২

---গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি থানার পুলিশের অভিযানে জহিরুল ইসলাম (২৪) ও জিয়া জোমাদ্দার (২৬) নামের বেটারি চালিত অটোরিকশা চুরি চক্রের ২জনকে গ্রেফতার করেছে ও চুরির কাজে ব্যাবহৃত একটি ১৫ লক্ষাধি দামের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
এদের মধ্যে জহিরুল ইসলাম বরগুনা জেলার তালতলি এলাকার চরপাতা গ্রামের জাকির হোসেন এবং জিয়া জোমাদ্দার একই জেলার তালতলি উপজেলার বেতিপাড়া গ্রামের মৃত জব্বার জোমাদ্দারের পুত্র।
বুধবার সকাল ১১টায় সাধনার মোড় থেকে ঝালকাঠি শহরের স্টেশন রোড এলাকার মঞ্জুরুল ইসলামের মালিকানাধীন বেটারি চালিত অটোরিকশা টি কৌশল করে চুরি করে নেয়ার সময় এদের কে ধাওয়া করা হয় এবং ঝালকাঠি বরিশাল সড়কের শ্রীরামপুর এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ প্রতারক চক্রের এই দুজনকে পুলিশ গ্রেফতার করে।
ইতোপূর্বে একই মালিকের অপর একটি বেটারি চালিত অটোরিকশা গত ৯ জুন একই কৌশলে চুরি করে নেয় এরা। জেলা অটোরিকশা চালকদের সংগঠন সূত্রে দাবি করা হয়েছে এই চক্রটি অনেক দিনধরে ঝালকাঠি শহর থেকেই আনুমানিক ২৫টি বেটারি চালিত অটোরিকশা চুরি করে। চোর চক্রটি প্রথমে অটোরিকশায় কিছু মালামাল তুলে বিভিন্ন এলাকায় ভাড়ার কথা বলে নিয়ে যায়। সেখানে অপেক্ষমান গাড়িটিতে চক্রের অন্য সদস্যরা অপেক্ষা করে। নির্দিষ্ট স্থানে অটো পৌঁছার পর চক্রের অন্য সদস্যরা ডিবি বা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অটোচালককে তাদের গাড়িতে তুলে নেয় এবং অজ্ঞান করে দূরে কোথাও রাস্তার পাশে ফেলে রেখে যায়।
এদের শিকার হওয়া ঝালকাঠির অটোচালক মোঃ জাহিদ হোসেন জানান, তাকে গত ২৭ মে নবগ্রাম সড়ক থেকে ভাড়া করা হয় এবং ঝালকাঠির ব্র্যাক মোড় এসে অপেক্ষমান প্রাইভেট গাড়ি থেকে দুজন এসে তাকে ডিবি পরিচয় দিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে কারে তুলে নেয়। পরে অজ্ঞান করে বরিশালের কাশিপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ চালক মো. জাহিদ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং তিনদিন পর সে সুস্থ হন। জাহিদ হোসেন এই অটোচোর চক্র গ্রেফতারের খবর পেয়ে ঝালকাঠি থানায় আসেন এবং কীভাবে তিনি এদের হাতে তার অটোটি চুরি হয়েছে তার বর্ণনা দেন। জাহিদ হোসেন গাড়িটি শনাক্ত করেছেন। তবে, প্রাইভেট কারটির নেইমপ্লেট পরিবর্তন করা হয়েছে। পুলিশের ধারণা এই চোর চক্রের ব্যবহৃত প্রাইভেট কারটি চোরাই কার হতে পারে।
এব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো.খলিলুর রহমান জানান, বেটারি চালিত অটোরিকশা চুরির কাজে ব্যবহৃত ১৫ লক্ষাধিক টাকা মূল্যের গাড়িসহ ২ জনকে আটক করা হয়েছে এবং চুরি মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)