শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » থামছে না পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকের ভোগান্তি
প্রথম পাতা » চট্টগ্রাম » থামছে না পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকের ভোগান্তি
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থামছে না পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকের ভোগান্তি

---অলক চৌধুরী নয়ন, রাউজান (উত্তর) প্রতিনিধি :: অতিরিক্ত বিলে দিশেহারা সাধারণ মানুষ। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর রাউজানে গিয়ে দেখা যায় ভুক্তভোগীদের দীর্ঘ লাইন। সবার অভিযোগ প্রায় অভিন্ন। স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ-এর বিল আসা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে সামাজিক দূরত্বের যে নির্দেশনা আছে এখানে তার কোন বালাই নেই। এখানে সবাই শরীর ঘেঁষাঘেঁষি করি একজনের পিছনে দাঁড়িয়েছেন আরেকজন। মনগড়া বিদ্যুৎ বিল পূর্বের বিলের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি পরিমাণ টাকা বসিয়ে বিল দেওয়া হয়েছে বলে রাউজানের বিভিন্ন এলাকার কয়েকশত গ্রাহক অভিযোগ করেন। মিটার না দেখে মনগড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন করতে হাজার হাজার বিদ্যুতের গ্রাহক লকডাউনের মধ্যেও ভিড় করছেন এখানে। আবার অনেককে দেখা যায বিদ্যুৎ অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে। এর মধ্যে কিছু ব্যতিক্রমও আছেন যারা মনগড়া বিদ্যুৎ বিল দেওয়ার পরও বিদ্যুৎ বিল সংশোধন না করে সময়ের অভাবে বা করোনা ভাইরাসের ভয়ে ভীড় এড়িয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করছেন।
করোন ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে রাউজান পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন কিছু কিছু এলাকায় মিটার রিডার গ্রাহকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্টানে না গিয়ে অফিসে বসে মনগড়া বিদ্যুৎ বিল তৈরি করে গ্রাহকের বাড়ি পৌঁছায়। এর মধ্যে মার্চ মাসের বিদ্যুৎ বিলের কাগজ ও বাড়ি বা ব্যবসা প্রতিষ্টানে না দিয়ে পরে মে মাসের বিলের সাথে মাস উল্লেখ করে যোগ করে দেয়। গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ বিল রিডিংয়ের জন্য গ্রাহকের বাড়ি বা ব্যবসা প্রতিষ্টানে যেতে না পারলেও বিল আদায় করার জন্য রাউজান পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন যাচ্ছেন বাড়ি বাড়ি। বাড়ি গিয়ে বিল আদায় করতে না পারলেও গ্রাহক কখন পরিশোধ করবেন জোর করে আদায় করা হচ্ছে তার প্রতিশ্রুতি। অথচ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনের মধ্যে বেশির ভাগ মানুষের আয়ের পথ বন্ধ থাকায় সারা দেশের এনজিও গুলোকে সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি আদায়ের জন্য চাপ না দিতে সরকারি ভাবে নির্দেশ দিলেও পল্লী বিদ্যুৎ সমিতি একমাসের বিলও বিলম্বও মানতে নারাজ । মোবাইল ফোনে এসএমএস করে বা বিভিন্ন মাধ্যমে লকডাউনের কারণে আটকে থাকা বকেয়া বিলের পরিশোধের জন্য বিদ্যুৎ বিলের গ্রাহকদের তাগাদা দিয়েও নিশ্চিত থাকতে পারছেন না রাউজান পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ। যার জন্য বাড়ি বাড়ি গিয়ে বিল আদায়ের জন্য মাঠে নেমে পড়েছেন। সরকার যেখানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলাচলের উপর নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিচ্ছেন, সেখানে রাউজান পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন এক বাড়ি থেকে আরেক বাড়ি গিয়ে মানুষকে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে ফেলছেন।
রাউজান পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে সরেজমিনে গিয়ে কয়েকজন গ্রাহকের সাথে কথা বলে জানা যায় অনেকের ক্ষেত্রে পূর্বের পরিশোধ করা বিলের টাকা ও নতুন বিলের সাথে বসিয়ে যোগ করে বিলের কাগজ তৈরী করা হয়েছে। পুরাতন বিলের কাগজ যাদের কাছে সংরক্ষিত আছে তারা পুরাতন পরিশোধের বিল দেখানোর পর পরিশোধ করা বিলের টাকা বাদ দিয়ে নতুন করে বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হচ্ছে। আর যাদের কাছে পুরাতন বিলের কাগজ সংরক্ষিত নেই তাদেরকে পূর্বের মাসে পরিশোধ করার পরও আবার পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ করেন। এইসব অনিয়মের খবর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও, থামছে না পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকের ভোগান্তি।





আর্কাইভ