মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে করোনা উপসর্গে আবদুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। আবদুর রহমান উপজেলার হেলাই গ্রামের মৃত্যু মোহাম্মদ বিশ্বাসের ছেলে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ইসমাতুন আরা ইতা জানান, তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। তার প্রেসার ও বেশি ছিল। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। হঠাৎ মঙ্গলবার সকালে তিনি মারা যান। গত ২/৩ দিন তিনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন কালীগঞ্জে ৫ জন ও মহেশপুর উপজেলায় ৩ জন রয়েছেন। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ