শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারী বর্ষণ আর উজানের ঢলে প্লাবিত বিশ্বনাথের নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারী বর্ষণ আর উজানের ঢলে প্লাবিত বিশ্বনাথের নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারী বর্ষণ আর উজানের ঢলে প্লাবিত বিশ্বনাথের নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: ভারী বর্ষণ আর উজানের ঢলে সিলেটের বিভিন্ন উপজেলার মতো প্লাবিত হয়েছে বিশ্বনাথ উপজেলা। বৃদ্ধি পেয়েছে সবকটি নদী-নালা, খাল-বিল ও হাওরের পানি। তলিয়ে গেছে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নের অনেক এলাকার রাস্তাঘাট, বাজার, পুষণী গুচ্ছগ্রামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, আউশ ধানের ক্ষেত, বীজতলা, পুকুর ও মাছের খামার। কয়েকটি এলাকায় আবার মানুষের ঘরে প্রবেশ করেছে পানি। ফলে অনেক মানুষ আবার রয়েছে পানি বন্দি। করোনা এসময়ে পানি বৃদ্ধি আব্যাহত থাকলে গবাদি পশু নিয়ে বেশি বেকায়দায় পড়তে হবে মানুষকে।
উজান ঢলের পানিতে তীব্র স্রোত থাকায় কয়েকটি স্থানে ভেঙ্গেছে সড়ক। ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকলে উপজেলা অন্য ৬ ইউনিয়ন ও পৌর এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি রয়েছে বন্যা হওয়ার শঙ্কা। তবে প্লাবিত হওয়া দুইটি ইউনিয়নের জন্য ইতিমধ্যে ৬ মেট্রিক টন চাল বরাদ্ধ দিয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে লামাকাজী ইউনিয়ন সাড়ে ৩ এবং খাজাঞ্চী ইউনিয়ন আড়াই মেট্রিক টন চাল বরাদ্ধ পেয়েছে।
বিশ্বনাথের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানসহ জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ। এদিকে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, অন্যদিকে নতুন করে শংঙ্কায় ফেলছে ভারী বর্ষণ ও উজানের ঢলের পানি। উপজেলাবাসীর সমস্যা বৃদ্ধি পাচ্ছেই।সরেজমিন দেখা গেছে, ভারী বর্ষণ আর উজানের ঢলের পানিতে প্লাবিত হয়েছে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কিশোরপুর, হোসেনপুর, ঘাসিগাঁও, খাজাঞ্চী রেলষ্টেশন বাজার, বাওয়ানপুর, তবলপুর, মুছেতর, গুমরাগুল এবং লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও, মাহতাবপুর, কাজীবাড়ি, মাধবপুর, আকিলপুর, হাজারীগাঁও, রাজাপুর, তিলকপুর, রসুলপুর, সোনাপুর গ্রামসহ দুই ইউনিয়নের বিভিন্ন এলাকা।
বিশ্বনাথ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সত্যতা স্বীকার করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, আমি সরেজমিনে প্লাবিত হওয়া ইউনিয়নগুলো পরিদর্শন করেছি। ইতিমধ্যে লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নের জন্য ৬ মেট্রিক টন চাল বরাদ্ধ হয়েছে। আমরা পরিস্থিতি মনিটরিং করছি। তাই পরিস্থিতি বিবেচনা করে সাথে সাথেই পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।

লন্ডন বাংলা নিউজ ডট নেটের সম্পাদক হলেন বিশ্বনাথের মির্জা আসহাব বেগ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার মীরের চর গ্রামের প্রবাসী মির্জা আসহাব জনপ্রিয় সংবাদ মাধ্যম লন্ডন বাংলা নিউজ ডট নেটের সম্পাদক হিসাবে যোগদান করেছেন। দেশ-বিদেশের কমিউনিটির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা নিউজ ডট নেট পত্রিকার সম্পাদক মির্জা আসহাব বেগ শনিবার (২৭) জুন জনপ্রিয় সংবাদ মাধ্যম লন্ডন বাংলা নিউজ ডট নেটের সম্পাদক হিসাবে যোগদান করেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার মীরের চর গ্রামের ঐতিহ্যবাহী বেগ পরিবারে ১৯৬৪ সালে জন্মগ্রহন করেন তিনি। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহনের পর বিশ্বনাথের রামসুন্দর হাইস্কুল ও সিলেট ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ১৯৯২ সালে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য পারি জমান যুক্তরাজ্যে। ভর্তি হন যুক্তরাজ্যের (গচযরষ ষবধফরহম ঃড় চযউ ) বিখ্যাত ইউনিভার্সিটি অব লিডস এ। সেখানে পিএইচডি সমাপ্ত না হওয়ায় ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে পিজিসিই (চএঈঊ) সমাপ্ত করে ১৯৯৩ সাল থেকে শিক্ষকতার সাথে সম্পৃক্ততার পাশাপাশি বিভিন্ন সাহিত্য প্রকাশনায় লেখা-লেখিসহ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে যুক্তরাজ্যের হাডার্সফিল্ড ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) করে ২০০৫ সাল থেকে যুক্তরাজ্যে নিজের হাতে গড়া ব্যবসা প্রতিষ্ঠান জালালাবাদ ল’ এসোসিয়েটস এর মাধ্যমে আইনি পেশায়ও জড়িত রয়েছেন। এছাড়া, সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘’ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অব সিলেট (ওকাস) এর সাবেক সভাপতি, বিলুপ্ত শিশু কিশোর ম্যাগাজিন গোলাপ কুঁড়ি এর সম্পাদক মন্ডলীর সভাপতি, যুক্তরাজ্যস্থ্য সর্ববৃহৎ বাংলাদেশী কমিউনিটি সংগঠন ‘গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে এর সাবেক সাধারন সম্পাদক, বর্তমান ভাইস চেয়ারম্যান ও বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি। যুক্তরাজ্যের লন্ডনস্থ জালালাবাদ ল’ এসোসিয়েটস্ এর প্রতিষ্ঠাতা ডাইরেক্টর ও ইমিগ্রেশন কনসালটেন্ট। এছাড়া বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক দেশে বিদেশে অবস্থানরত একাধিক কমিউনিটি সংগঠনের সাথে জড়িত রয়েছেন। সম্পাদকের দায়িত্ব গ্রহনের এক প্রতিক্রিয়ায় মির্জা আসহাব বেগ বলেন, তথ্য প্রযুক্তির এই বিশ্বে অনলাইন গনমাধ্যমের রয়েছে ব্যাপক ভূমিকা। তবে এই গণমাধ্যমের সুফল যেমন রয়েছে তেমনি রয়েছে কুফলও। তবে লন্ডন বাংলা নিউজ ডট নেট সব সময় মানুষের সুফলে কাজ করে যাওয়ায় সল্প সময়ের মধ্যে পত্রিকাটি দেশে বিদেশে অবস্থানরত সর্বমহলের প্রশংসা খুঁড়িয়েছে। লন্ডন বাংলা নিউজ ডট নেট জন্মলগ্ন থেকে সমাজ গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে ইতিমধ্যে অর্জন করে নিয়েছে সর্বস্থরের কমিউনিটির আস্থা। সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতায় লন্ডন বাংলা নিউজ ডট নেটকে আরোও এক ধাপ এগিয়ে নেয়ার আশাবাদ পোষন করে লন্ডন বাংলা পরিবারের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া সকল পাঠক, বিজ্ঞাপনদাতাসহ, শুভানুধ্যয়ীদের জনপ্রিয় ওই পোর্টালের অগ্রযাত্রায় সাথে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ