শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে দুর্বৃত্তরা ঘর ভেঙে দেয়ার কারণে খোলা আকাশের নিচে ফুলজান
প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে দুর্বৃত্তরা ঘর ভেঙে দেয়ার কারণে খোলা আকাশের নিচে ফুলজান
মঙ্গলবার ● ৩০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লালমোহনে দুর্বৃত্তরা ঘর ভেঙে দেয়ার কারণে খোলা আকাশের নিচে ফুলজান

ছবি : লালমোহনে দুর্বৃত্তদের ভেঙে দেয়া ঘরের পাশে ফুলজান। ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ৮নং ওয়ার্ড বাত্তিরখাল বেড়ীবাঁধে থাকা অসহায় ফুলজানের ঘরটি ভেঙে দিয়েছে স্থানীয় প্রভাবশালী মাওঃ নুরুল ইসলামের ছেলে নয়ন ও তার লোকজন। ফলে ঘর হারিয়ে প্রায় মাসখানেক যাবত স্বামী ও সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ফুলজানের পরিবার।ভুক্তভোগী ফুলজান জানায়, প্রায় মাস খানেক আগে টাকা পয়সা লেনদেন নিয়ে তার বোন ও খালার মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম মৌলভী/মেম্বারের ছেলে নয়ন তার লোকজন নিয়ে ফুলজানের ঘরে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তার ঘরটিকে মাটির সাথে মিশিয়ে দেয়।
ফুলজানের স্বামী ইলিয়াছ পেশায় জেলে। ঘর ভাঙচুরকালে ইলিয়াছ হামলাকারীদের হাত পা ধরেও ঘরটি রক্ষা করতে পারেনি। তাই সন্তান ও স্বামী নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে ফুলজান।
ফুলজান আরও জানায়, ঘর ভেঙে ফেলার বিচার চাইতে গিয়ে স্থানীয় প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার পায়নি সে। নুরুল ইসলাম মৌলভী মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ছিলেন বিধায় সকলে সাথে তার সখ্যতা, এজন্য কোথাও গিয়ে ন্যায্য বিচার পাচ্ছেনা বলেও জানায় ফুলজান।
এদিকে ঘর ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে মৌলভীর ছেলে নয়ন জানায়, ফুলজানের বাসার পাশেই মসজিদ। ফুলজানের পরিবারের প্রতিনিয়ত হট্টগোলের কারণে মুসল্লীদের নামাজ পড়তে সমস্যা হয় বিধায় একাধিকবার তাদেরকে সতর্ক করা হয়েছিল। ঘটনার দিনও তারা হট্টগোল করায় নামাজ শেষে মুসল্লীরাই ফুলজানের ঘর ভেঙে দিয়েছে।
ঘর ভেঙে দেয়ার ব্যাপারে জানতে চাইলে নুরুল ইসলাম মৌলভী জানান, ফুলজানের চরিত্র খারাপ। তারা এ ঘরে অসামাজিক কার্যকলাপ চালাতো।
এদিকে নুরুল ইসলাম মৌলভীর ছোট ভাই ও অভিযুক্ত নয়নের চাচা ফারুক জানান, ফুলজান তার প্রতিবেশি। তবে সে বা তার পরিবারের কেউ অসামাজিক কার্যকলাপ করতো বলে কখনো দেখেনি।
এ বিষয়ে জানতে চাইলে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, এমন ঘটনার কোন লিখিত বা মৌখিক অভিযোগ প্ইানি।
এদিকে নুরুল ইসলাম মৌলভী ও তার ছেলে নয়নের বিচার দাবি করেছে ভুক্তভোগী ফুলজান ও তার পরিবার।

ভোলায় শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি :: ভোলা জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদ কর্তৃক আয়োজিত করোনা ভাইরাসের মহামারির কারণে লিখিত পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হওয়াই ২০১৭ ও ২০২০ইং সালের উত্তীর্ণ সকল শিক্ষানবিশ আইনজীবিদের গেজেট প্রকাশ করে সনদ প্রদান। ও ২০১৭ সালের মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের রায় অনুসারে প্রতিবছর পরীক্ষা শুরু করে একই বছরে ক্যালেন্ডার অনুসারে শেষ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ভোলা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোলা জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের সভাপতি ফরহাদ হোসেনে এর সভাপতিত্বে এই ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের সহ-সভাপতি আবুল হাসেম শাকিল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মালেক, এইচএম মামুন ও মুক্তারা রাণী দে, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, ইয়ামিন হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে মানুষ জীবন বাঁচানোর জন্য যখন ঘরে অবস্থান করছে। তখন জীবনের ঝুঁকি নিয়ে দেশের শিক্ষানবিশ আইনজীবীরা আজ তারা রাস্তায় নেমেছে। যা অত্যন্ত দুঃখজনক।

বাংলাদেশ বার কাউন্সিলের বিধি অনুযায়ী প্রত্যেক ৬ মাস পর পরীক্ষা গ্রহণ করার কথা থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে তা আড়াই থেকে তিন বছরও লেগে যায়। আবার একবার পিলি এমসিকিউ পরীক্ষা শুরু করলে তা শেষ করতে দেড় বছর সময় লেগে যায়। বিনা বেতন ও সম্মানীভাতা বিহীন এই স্বাধীন পেশায় বছরের পর বছর সময় নষ্ট করে পর্যায়ক্রমে পিলি, লিখিত, ভাইবাসহ তিনটি পরীক্ষা নিচ্ছে তারা। পরীক্ষায় ১০ থেকে ১৫ পার্সেন্ট পাশের হার নিয়েও চরম হতাশা ও অসন্তুষ্ট রয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
এই রকম অদ্ভুত, দীর্ঘসূত্রতার পদ্ধতির পরীক্ষা নেওয়া বিধান বিশ্বের আর কোথাও নজির নেই। যা বাংলাদেশের প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর জন্য আজ বিষফোড়ায় পরিণত হয়েছে।

২০১৪ সালের শিক্ষানবিশ আইনজীবীদের রিটের প্রেক্ষিতে ২০১৭ ইং সালে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের রায়ে প্রত্যেক বছর পরীক্ষা শুরু করে তা একই বছরের ভিতর শেষ করার নির্দেশ দেয়া থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল ওই রায়ের আদেশেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বছরের-পর-বছর পরীক্ষা না নিয়ে তারা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাদের এই দায়িত্বহীনতা, উদাসীনতা ও অবহেলার কারণে আজ দেশের শিক্ষানবিশ আইনজীবীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল সেক্টরের দিকে আপনি লক্ষ্য রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দয়া করে বার কাউন্সিলের দিকে আপনি একটু নজর দিন।

এই করোনা মহামারীর কারণে ১৭ ও ২০ সালে যারা পিলি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদেরকে দ্রুত গেজেটের মাধ্যমে সনদের ব্যবস্থা এবং প্রতি বছর পরীক্ষা নিয়ে সকল শিক্ষানবিশ আইনজীবীদের সামাজিক ভাবে জীবন যাপনের ব্যবস্থা করে বেকারত্ব অভিশাপ দূর করার দাবি তোলেন তারা।

এসময় মনিরুল ইসলাম, ইব্রাহিম হাওলাদার, রফিকুল ইসলাম, নুরুদ্দিন, আজিমউদ্দিন, শহীদুল্লাহ, মাহবুবুর রহমান, সেলিম সুজন কর্মকার, ফয়জুন্নেসা, জান্নাত বেগমসহ ভোলা জেলার সকল শিক্ষানবিশ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)