শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের প্রসিদ্ধ প্যাঁরা ও মাখন ব্যবসায়ী শিবু’র মর্মান্তিক মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের প্রসিদ্ধ প্যাঁরা ও মাখন ব্যবসায়ী শিবু’র মর্মান্তিক মৃত্যু
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানের প্রসিদ্ধ প্যাঁরা ও মাখন ব্যবসায়ী শিবু’র মর্মান্তিক মৃত্যু

---
কামরুল ইসলাম বাবু, রাউজান :: (১১ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৪০মিঃ) চট্টগ্রামের রাউজান ফকিরহাটের ঐত্যিবাহী প্রসিদ্ধ প্যাঁরা ও মাখন ব্যবসায়ী শিবু দে (৫০) পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রথমে জাল পেতে ও পরে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল পুকুর থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়৷ শিবু দে রাউজান পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামের পালিত পাড়ার মৃত কালী পদ দে’র পুত্র৷ জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী শিবু গত বুধবার দিবাগত রাতে দোকান থেকে ফিরে পুকুরে মুখ হাত পরিস্কার করতে পুকুরে যায়৷ এসময় সকলের অগোচরে পা পিছলে তিনি পুকুরের পানিতে পড়ে আর উঠতে পারেনি৷ ঐদিন রাতে পরিবারের সদস্যরা কর্তা ঘরে না আসায় মোবাইল ফোনে ও বিভিন্ন স্থানে খোঁজতে থাকে৷ তার কোন হদিস না পেয়ে পরিবারের সবাই অপেক্ষায় রাত কাটায়৷ অবশেষে সকালে বাড়ির পুকুরে শিবুর ভাসমান জুতা দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়, পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে৷ সকাল ৮টার দিকে জেলেদের খবর দিয়ে জাল ফেলা হয় পুকুরে৷ সেই খানেও জেলেরা লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়৷ পরে খবর দেয়া হয় রাউজান ফায়ার সার্ভিসকে৷ তারা নানামূখি তত্‍পরতা চালিয়ে ব্যর্থ উদ্ধার অভিযান শেষ করে৷ পরে রাউজান ফায়ার সার্ভিস চট্টগ্রাম শহর থেকে বিশেষ ডুবুরি দল ডাকেন ঘটনা স্থলে৷ তারা সকাল সাড়ে দশটার দিকে বিভিন্ন কৌশল নিয়ে পুকুরে লাশ উদ্ধার অভিযানে নামেন৷ মাত্র পনের মিনিটের মধ্যে প্রসিদ্ধ প্যাঁরা ব্যবসায়ী শিবুর মৃত দেহ উদ্ধার করতে সক্ষম হয়৷ উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্স শংকর প্রসাদ বড়ুয়া জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসের৷ তারা মাত্র ১৫ মিনিটের তত্‍পরতায় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেন৷ স্থানীয় সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম জানিয়েছেন শিবু দে’র রাউজানে বহুল প্রসিদ্ধ প্যাঁরা ঘর নামে ফকির হাট বাজারে একটি মিষ্টির দোকান করতেন৷ এই দোকান থেকে দেশের বিভিন্ন স্থান থেকে এসে লোকজন বিশেষ করে প্যাঁরা, মাখন ও খাঁটি ঘি সংগ্রহ করতেন৷ এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি বিগত বিশ বছর ধরে দেশের মধ্যে খুবই প্রসিদ্ধ হয়ে উঠে৷ তিনি আরো জানান, গাভীর খাঁটি দুধ থেকে মাখন তৈরী করে প্যাঁরা তৈরী করতে সততার সাথে৷ তাই শিবুর বানানো প্যাঁরা, মাখন ও ঘি মূখরোচক সুস্বাধু ছিল৷ স্থানীয়রা জানিয়েছেন, ব্যবসায়ী শিবুর এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন৷ তন্বী দে নামের মেয়েটি দশম শ্রেনীতে ও ছেলে তন্ময় দে পঞ্চম শ্রেনীতে লেখাপড়া করছে৷ লাশ উদ্ধারের পর স্ত্রী রিংকু দে ও স্বজনদের আহাজারীতে ভারি হয়ে আসে বাড়ির পরিবেশ৷ খবর পেয়ে আসতে থাকে শিবুর সহকর্মী ও ব্যবসায়ী মহল৷ তারা জানান, ব্যবসায়ী শিবু অতিরিক্ত মদ্যপান করার কারণে পুকুরে পরে যায়৷ একারনে তার মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে শিবু দে’র লাশ পারিবারিক শশ্মানে দাহ করা হয়েছে ৷
---
শোক প্রকাশ : ব্যবসায়ী শিবু দাশে অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাউজান খেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত প্রমুখ ৷





চট্টগ্রাম এর আরও খবর

উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)