শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৫টি সাংস্কৃতিক সংগঠনের নামে সরকারি অর্থ আত্মসাত
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৫টি সাংস্কৃতিক সংগঠনের নামে সরকারি অর্থ আত্মসাত
শনিবার ● ৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ৫টি সাংস্কৃতিক সংগঠনের নামে সরকারি অর্থ আত্মসাত

---গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সাংস্কৃতিক কর্মকান্ড কে বেগবান করতে এবং সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় ৩০টি সংগঠনে অনুদানের জন্য ৬ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয়। কিন্তু কার্যক্রমহীন, কাগজ কলমে নাম সর্বস্ব এমন অনেক সংগঠনের পক্ষ থেকে অনুদান বরাদ্দ পেয়েছে অসংখ্য সংগঠন ও ব্যক্তি। এর মধ্যে দুলাল দাস নামের এক ব্যক্তিই কাগজ কলমে পাঁচটি সংগঠনের ভূয়া নাম দিয়ে সরকারি অনুদানের টাকা আত্মসাতের চেস্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলার সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হয়েছে ক্ষোভ। তবে অভিযোগ পেয়ে চেক বিতরন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসক।
দক্ষিনের জনপথ খ্যাত দিতীয় কলকাতা ঝালকাঠিতে সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান ও সুস্থ সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে সাংস্কৃতিক মন্ত্রণালয় ঝালকাঠির ৩০টি সাংস্কৃতিক সংগঠনকে ৬ লাখ ৩৫ হাজার টাকা অনুদান বরাদ্দ করলেও সেই বরাদ্ধ নিয়ে হরিলুটের অভিযোগ উঠেছে। সারা বছর সাংস্কৃতিক চর্চা বা কার্যক্রমে কোন ভূমিকা না থাকলেও কিছু প্যাড ও সাইনবোর্ড সর্বস্ব ভূইফোর সংগঠনকে অনুদান প্রাপ্তদের তালিকায় দেখে জনমনে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন যাচাই না করে শুধুমাত্র আবেদনের মাধ্যমে অনুদান প্রদান করায় ‘স্থানীয় সুযোগ সন্ধানী কতিপয় ব্যক্তি’ বরাদ্দের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরমধ্যে দুলাল দাস নামের এক সাংস্কৃতিক সংগঠক একাই ৫টি সংগঠনের নামে আবেদন করে প্রায় ১লাখ ১০হাজার টাকা হাতিয়ে নেয়ার পায়তারা চালাচ্ছেন। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে “ধানসিঁড়ি অপেরা পাটির প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ কয়েকটি সংগঠন লিখিত অভিযোগ করেছে। অভিযোগে বিভিন্ন সংগঠনের নামে তার আত্মসাতকৃত সরকারি অনুদানের অর্থ উদ্ধার ও জালজালিয়াতীর মাধ্যমে সরকারি অর্থ হাতিয়ে নেয়ায় তার বিরুদ্ধে ফৌজদারী আইনে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত দুলাল দাস বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের কথা শুনেছি। আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য কিছু লোক মিথ্যাচার করছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ জোহর আলী জানিয়েছেন, ৫টি সংগঠনের নামে একজন অনুদানের আবেদন করা বিষয় একটি অভিযোগ আমি পেয়েছি। এর প্রেক্ষিতে সেই সংগঠনগুলোর বরাদ্দকৃত অনুদান স্থগিত রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

জুমার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঝালকাঠি :: বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় বরিশাল শহরের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঝালকাঠি শহরের ব্রাক মোড় নামক স্থানের ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে ওই যুবক এ দুর্ঘটনার কবলে পড়েন। নিহত যুবকের নাম সোহেল রানা। সে বরিশাল শহরের আমতলা সড়কের মো: হাফিজের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মোটর সাইকেল চালিয়ে বন্ধু সাইদুলকে নিয়ে বলিশাল থেকে ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে জুমার নামাজ আদায় করতে রওয়ানা হয়। পথিমধ্যে ঝালকাঠির ব্রাকমোড় এলাকার স্টিল ব্রীজের এ্যাঙ্গেলর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সোহেল রানা। তার সাথে থাকা মোটর সাইকেলের আরোহী বন্ধু ছাইদুল সামান্য আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।





ঝালকাঠি এর আরও খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)