বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় করোনা প্রতিরোধে তিনটি ওয়াস বেসিং এর উদ্বোধন
মাটিরাঙ্গায় করোনা প্রতিরোধে তিনটি ওয়াস বেসিং এর উদ্বোধন
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে মাটিরাঙ্গা পৌর এলাকার কয়েকটি স্থানে ওয়াস বেসিং স্থাপন করেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ৯ জুলাই দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবনির্মিত ওয়াস বেসিং এর উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
প্রায় নব্বই হাজার ব্যয়ে নির্মিত ওয়াস বেসিংগুলো পৌর এলাকায় যাতায়াতকারী সাধারণ মানুষের মধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে ভুমিকা রাখবে । উপজেলা সদরে আগত সকল শ্রেণির মানুষ এই ওয়াস রেবিং এর সুবিধা ভোগ করতে পারবেন ।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী দীপ শিখা চাকমা জানান, ৯০ হাজার টাকা ব্যয়ে করোনা প্রতিরোধে মাটিরাঙ্গা উপজেলা সদরে তিনটি ওয়াস বেসিং নির্মাণ করা হয়েছে। নির্মিত বেসিংগুলো হচ্ছে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ও মুসলিমপাড়া বাজারে একটি ।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন, করেনা প্রতিরোধে অন্যন্য বিভাগের মতোই মাটিরাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও কাজ করছে। মাটিরাঙ্গায় নবনির্মিত ওয়াস বেসিগুলো করোনা প্রতিরোধে কার্যকরী ভুমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি কাজের গুনগত মানের উপর সন্তোষ প্রকাশ করেছেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১