শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জুলাই ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » নিখোঁজের ২দিনপর স্কুল ছাত্রী মরদেহ উদ্ধার
প্রথম পাতা » ঝালকাঠি » নিখোঁজের ২দিনপর স্কুল ছাত্রী মরদেহ উদ্ধার
শুক্রবার ● ১০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজের ২দিনপর স্কুল ছাত্রী মরদেহ উদ্ধার

---গাজী মো.গিয়াস উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটির রানাপাশা গ্রামে নিখোঁজের ২ দিন পর ১০ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী ফারজানা আক্তারের ভাসমান মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রানাপাশা গ্রামের একটি খালে ওই স্কুল ছাত্রীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ফারজানা রানাপাশা গ্রামের ফারুক মুন্সির মেয়ে ও রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, গত মঙ্গলবার সকালে প্রাইভেট পরতে গিয়ে নিখোঁজ হন দশম শ্রেনির ছাত্রী ফারজানা। পুলিশের ধারণা পা ধুতে গিয়ে পিছলে খালে পড়ে যায় সে। ঠিকমত সাতার না জানায় তীরে উঠতে পারেনি। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে এলাকায় নম্র ভদ্র হিসেবে পরিচিত ফারজানার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে।

করোনা উপসর্গ নিয়ে ইউপি সদস্যের মৃত্যু
ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গুরুতর অবস্থায় কাঠিপাড়া গ্রামের বাড়ি থেকে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আনোয়ার হোসেন রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
মৃতের পরিবার জানায়, সকালে আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট বেড়ে যায়। দুপুরে তাকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করেছে। গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে রাতে তাঁর লাশ দাফন করা হবে।

সুজনের পক্ষ থেকে ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা
ঝালকাঠি :: সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও সফলতার সঙ্গে কাজ করায় আক্কাস সিকদারকে একটি মানপত্র উপহার দেন সুজনের ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন। বুধবার সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে সংবধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মাহিন উদ্দিন তালুকদার মঈন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংবর্ধিত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার ও সুজনের সদর উপজেলা সভাপতি মো. জাহাঙ্গির হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি মানিক রায়, সহসাধারণ সম্পাদক কেএম সবুজ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অলোক সাহা, সদস্য হাসনাইন তালুকদার দিবস, মিজানুর রহমান টিটু, জহিরুল ইসলাম জলিল ও মো. রাজু খান। আক্কাস সিকদার ১৯৯৭ সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার ঝালকাঠি ব্যুরোতে স্টাফ রির্পোটার হিসেবে সাংবাদিকতায় নাম লেখান। পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক ভোরের ডাক, ভোরের কাগজ, দৈনিক জনতা, প্রথম আলো, যুগান্তর এবং বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
প্রিন্ট মিডিয়ার পাশাপাশি তিনি বৈশাখী টেলিভিশন, সিএসবি নিউজ, দেশ টিভি, ইনডিপেনডেন্ট টেলিভিশন, ৭১ টিভি ও দীপ্ত টিভিতে কাজ করেন। বর্তমানে তিনি চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি। ২০১০ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবী সাংবাদিক এ পরিচয় ছাড়াও তিনি হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামে একটি মানবাধিকার সংগঠনের ঝালকাঠি শাখার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। বর্তমান মেয়াদ নিয়ে তিনি তিনবার ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে প্রথম আলোতে কাজ করার সময় র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনকে নিয়ে তিনি সাহসিকতার পরিচয় দিয়ে একাধিক নিউজ করে আলোচিত হন। লিমন এবং তাঁর পরিবারকে আইনজীবী হিসেবে আইনিসহায়তাও প্রদান করেছেন আক্কাস সিকদার। করোনা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেক অসহায় মানুষকে। ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, আক্কাস সিকদার একজন সাংবাদিকই নয়, তিনি একজন মানবিক মানুষ।
মানুষের কল্যাণে তাকে সবসময় কাছে পাওয়া যায়। বিপদে আপদে তিনি ঝাঁপিয়ে পড়েন। নিষ্ঠাবান ও সৎ সাংবাদিক আক্কাস সিকদারের রয়েছে দুর্দান্ত সাহস। নানা বিষয়ে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ঝালকাঠিতে নতুন করে দুইজনসহ মোট আক্রান্ত ৩০৭ মৃত্যু ১২জন
ঝালকাঠি :: ঝালকাঠি জেলায় নতুন করে দুইজনসহ মোট ৩০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১০০ জন, নলছিটি উপজেলায় ৯১ জন, রাজাপুর উপজেলায় ৭৯ জন ও কাঠালিয়া উপজেলায় ৩৭ জন আক্রান্ত হলো। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৯১০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ১৭৪৭ জনের রিপোর্ট পাওয়া গেছে , এদের মধ্যে ৩০৭ জনের রিপোর্ট পজেটিভ ও ১৪৪০ জনের নেগেটিভ এসেছে । জেলায় এ ‘পর্যন্ত ১৩৭৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১৩২০জন ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে হোমকোয়ারেন্টাইনে আছেন ৫৩ জন। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন । ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ
ঝালকাঠি :: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে ঝালকাঠিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বৃক্ষরোপন করেছে। শুক্রবার সকাল ১১ টায় শহরের ফায়ার সার্ভিসমোড় এলাকায় মদনমোহন আখড়া বাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি টেলিকনফারেন্সে উদ্বোধন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সংসদ সদস্য আমির হোসেন আমু। পরে মন্দির চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নিরমল কান্তি তরুনি, সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার ও সাংগঠনিক সম্পাদক অলোক সাহা। এছাড়াও বিভিন্ন মন্দিরে গাছের চারা বিতরন করা হয়।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)