সোমবার ● ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে চুরি যাওয়া গরু উদ্ধার : আটক-৩
চাটমোহরে চুরি যাওয়া গরু উদ্ধার : আটক-৩
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের দরিদ্র কৃষক আমিরুল ইসলামের চুরি যাওয়া গরু উদ্ধার করেছেন থানা পুলিশ। গত ১৫ জুন গভীর রাতে ওই কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে চুরি হয় দু’টি ষাঁড় গরু।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে থানার ওসি আমিনুল ইসলামের কাছে সরোনাপর্ণ হন কৃষক আমিরুল ইসলাম।
ভুক্তভোগীর আকুতি দেখে গতকাল ১২ জুলাই রবিবার রাতে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। অভিযানে নিজেই নামেন ওসি।
এরপরে প্রযুক্তির সহায়তায় একে একে আটক করা হয় ৩ গরু চোরকে। সেই সাথে উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রাম থেকে চুরি যাওয়া দুই ষাঁড় গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি করিমন গাড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন : উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামের শাহীন হোসেন ওরফে ঝালাই শাহীন (২৮), একই গ্রামের আব্দুর রশীদ (৪৬) ও ফৈলজানা ইউনিয়নের পবাখালী গ্রামের কুদ্দুস প্রামানিক (৪০)। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ১৩ জুলাই সোমবার দুপুরে আটক চোরদের জেলহাজতে পাঠানো হয়েছে।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমি এই থানায় নতুন যোগদান করেছি। আমিরুল ইসলাম নামে ওই দরিদ্র কৃষকের কান্না দেখে খুব কষ্ট লেগেছিল। অভিযান শুরুর পর তাৎক্ষণিক সফলতাও মিলেছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩