মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশ দলিত ছাত্র-যুব ফোরাম এর আত্মপ্রকাশ
বাংলাদেশ দলিত ছাত্র-যুব ফোরাম এর আত্মপ্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের পিছিয়েপড়া দলিত জনগোষ্ঠীর ছাত্র ও যুবকদের সুসংগঠিত করার মাধ্যমে তাদের অধিকার আদায়ে স্বোচ্চার করার লক্ষ্যে এক সভা ১২ জুলাই ২০২০ রবিবার দুপুর ১১.২৫ টায় ঢাকাস্থ বিডিইআরএম সচিবালয় (৮/১৪, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা-১২০৭) তে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-কেন্দ্রীয় কমিটির সভাপতি মনি রানী দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিইআরএম এর উপদেষ্টা জনাব জাকির হোসেন।
বিডিইআরএম এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শিপন কুমার রবিদাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ভীম্পাল্লী ডেভিড রাজু, সহ সাংগঠনিক সম্পাদক কৈলাশ রবিদাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তামান্না সিং বাড়াইক, নীলফামারী জেলা শাখার সভাপতি শাওন ভুঁইমালী, ঢাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইউকে নন্দম জয়, বিডিইআরএম সচিবালয় এর কর্মকর্তা এবিএম আনিসুজ্জামান, নাদিরা পারভীন, দলিত নারী ফোরামের কোষাধ্যক্ষ পূজা রানী হেলা, অন্যতম নেত্রী অরুনা রানী দাস, দলিত যুবনেতা সুমিত সুখদান ও অমিত নারায়ন দাস প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ‘বাংলাদেশ দলিত ছাত্র-যুব ফোরাম (বিডিএসওয়াইএফ)’ নামে জাতীয় পর্যায়ের একটি সংগঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকলের সমর্থণে শিপন কুমার রবিদাসকে আহবায়ক ও শাওন ভুঁইমালীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি চুড়ান্ত করা হয়। উল্লেখ্য, সংগঠনটির যাত্রা শুরুর পূর্বে কয়েক দফায় অনুরূপ সভা অনুষ্ঠিত হয়েছে।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর