শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » বানভাসি মানুষকে বাঁচান, বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌছান : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » বানভাসি মানুষকে বাঁচান, বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌছান : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
শনিবার ● ১৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বানভাসি মানুষকে বাঁচান, বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌছান : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ শনিবার ১৮ জুলাই গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, করোনা দুর্যোগের মধ্যে বানভাসি লক্ষ লক্ষ পরিবারের দুর্ভোগ ও দুর্গতি চরমে উঠেছে। খাদ্যহীন ও আশ্রয়হীন কোটি মানুষের দুর্দশা মারাত্মক আকার ধারণ করেছে। বন্যায় সহায়-সম্পদ হারিয়ে বানভাসিদের মধ্যে নিদারুন হাহাকার দেখা দিয়েছে। মহামারী মোকাবিলায় নাকাল সরকারের কাছে বন্যা দুর্গত কোটি মানুষ উপেক্ষিত থেকে যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করলেও তাতে দুর্ভোগ কমেনি। ইতিমধ্যে দেশের মধ্যাঞ্চলের ১৫/১৬টি জেলা বন্যা কবলিত হওয়ায় নতুন করে পঞ্চাশ লক্ষাধিক পরিবার চরম অসহায় অবস্থায় নিপতিত হয়েছে। এবারকার বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ভোগান্তি কেবল বেড়েই চলেছে।

তিনি উল্লেখ করেন বন্যা দুর্যোগের মধ্যে কোন কান জেলায় নদী ভাংগনের কারণে হাজার হাজার মানুষকে সর্বস্ব হারাতে হচ্ছে। তিনি উল্লেখ করেন গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ব্রাক্ষèনবাড়িয়া, নেত্রকোনা, শরিয়তপুরসহ অধিকাংশ বন্যা দুর্গত জেলায় ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের কাছে খাদ্য, ত্রাণ সামগ্রী, নগদ অর্থ প্রভৃতি কিছুই পৗঁছেনি। লক্ষ লক্ষ পরিবার অর্ধাহারে-অনাহারে দিন পার করছ। বন্যায় ফসলহানির কারণে আগামীদিনগুলো তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন এই পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় একেবারে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা এখনও নিতান্তই অপ্রতুল ও প্রচারসর্বস্ব।

তিনি নিঃস্ব বানভাসি কোটি পরিবার রক্ষায় জরুরী ভিত্তিতে খাদ্য, ঔষধ, ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছাতে সর্বাত্মক উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। নদীভাংগন রোধে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেবারও তিনি দাবি জানান।

রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ এক কৃতি সন্তানকে হারিয়েছে। তিনি বলেন, অন্য অনেক বুদ্ধিজীবীর মত তিনি নিরপেক্ষ থাকার ভান করেননি। তিনি তার মতামত স্পষ্টভাবে বলতেই পছন্দ করতেন। গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি জোরদার করার ব্যাপারে তিনি বরাবর সোচ্চার ছিলেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে তিনি উচ্চকন্ঠ ছিলেন। তিনি ছিলেন জ্ঞানপিপাসু, বিনয়ী, অমায়িক ও উদারমনের মানুষ। ঢাকা বিশ^বিদ্যালয় পরিবারের তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

বিবৃতিতে তিনি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-ছাত্রী ও অনুসারীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ একই সাথে গতকাল মৃত্যুবরণকারী দেশের বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, জনপ্রিয় বিজ্ঞান লেখক ও সংগঠক অধ্যাপক আলী আজগরের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তার মৃত্যুতে দেশের বিজ্ঞান চর্চায় অপূরণীয় ক্ষতি হন। বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। তরুণদের মধ্যে বিজ্ঞান অনুসন্ধিৎসু জাগিয়ে তুলতে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন। তিনি দেশে বিজ্ঞান চর্চায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

বিবৃতিতে তিনি অধ্যাপক আলী আজগরের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ