শনিবার ● ১৮ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহতের ঘটনায় ইউপিডিএফ এর নিন্দা
সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহতের ঘটনায় ইউপিডিএফ এর নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ-মুল) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা আজ শনিবার, ১৮ জুলাই এক বিবৃতিতে জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সদর ইউনিয়নের তংতুল্যা পাড়া এলাকায় রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক যুবক আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় লক্ষ্মীছড়ি উপজেলা সদরের সেনা জোনের পাশে কুটির শিল্প বিল্ডিংয়ে অবস্থানরত রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী লক্ষ্মীছড়ি উপজেলার সদর ইউনয়নের ৩নং ওয়ার্ডের তংতুল্যা পাড়া দোকান এলাকায় সশস্ত্র হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তংতুল্যা পাড়া গ্রামের বাসিন্দা কংচাইরি মারমার ছেলে ঊষা মারমা (২৬) গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার ডান পায়ে ২টি গুলি বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রামে প্রেরণ করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি উপজেলা সদরের সেনা জোন ও থানার একেবারে পাশে কুটির শিল্প বিল্ডিং ও লক্ষ্মীছড়ি ছাত্রাবাসে আস্তানা বানিয়ে সশস্ত্রভাবে অবস্থান করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। উপরন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সন্ত্রাসীদের সহযোগীতা দেওয়া হয়ে থাকে।
বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের মদদদান বন্ধ করার দাবি জানান।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার