শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » পদত্যাগী ডিজিকে গ্রেফতার করে স্বাস্থ্যখাতের দুর্নীতি আর জালিয়াতির তদন্ত করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » জাতীয় » পদত্যাগী ডিজিকে গ্রেফতার করে স্বাস্থ্যখাতের দুর্নীতি আর জালিয়াতির তদন্ত করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বুধবার ● ২২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদত্যাগী ডিজিকে গ্রেফতার করে স্বাস্থ্যখাতের দুর্নীতি আর জালিয়াতির তদন্ত করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা : আজ বুধবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ নেতৃবৃন্দ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগের পর স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করে সৎ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন মহামারী মোকাবেলা ও মহামারী থেকে উত্তরণে স্বাস্থ্য খাতকেই নেতৃত্ব প্রদান করতে হবে। তারা বলেন, করোনা মহামারীকালে গোটা স্বাস্থ্যখাত যেভাবে চুরি, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও জালিয়াতির লীলাক্ষেত্রে পরিণত হয়েছে তার প্রধান দায়দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের। এই দায়দায়িত্ব থেকে তাদেরকে নিস্কৃতি দেবার কোন সুযোগ নেই। তারা বলেন, স্বাস্থ্যের ডিজি’র পদত্যাগ কোন শাস্তি নয়। তারা অনতিবিলম্বে ডিজি আবুল কালাম আজাদকে গ্রেফতার করে সমগ্র স্বাস্থ্য ও চিকিৎসাখাতের চুরি-দুর্নীতি-জালিয়াতির বিশ্বাসযোগ্য তদন্ত এবং সকল দুর্নীতিবাজদের গ্রেফতার ও উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, এই খাতের মন্ত্রী ও কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই করোনার পরীক্ষা, কেনাকাটা ও চিকিৎসা নিয়ে নজিরবিহীন প্রতারণা ও দুর্নীতি সংঘটিত হতে পেরেছে, তাদের নিস্ক্রিয়তা ও ছত্রছায়ায় সাহেদ, সাবরিনা ও আরিফদের মত মহাপ্রতারকেরা স্বাস্থ্যখাতকে দুর্নীতির লীলাক্ষেত্রে পরিণত করতে পেরেছে। গত জুন মাসে সাহেদের ভুয়া করোনা পরীক্ষা ও প্রতারণা সম্পর্কে ডিজি আবুল কালাম আজাদ অবহিত থাকলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তারা বলেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগসাজস থাকার কারণেই বেপরোয়া জালিয়াতির ঘটনা ঘটেছে। লক্ষ লক্ষ মানুষের করোনা আক্রান্ত হবার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে; এদের ভুয়া রিপোর্টের কারণেই ইতালীসহ বিভিন্ন দেশে অভিবাসী বাংলাদেশীরা চরম নিগ্রহের মধ্যে পড়েছে এবং দেশের ক্ষয়ে যাওয়া ভাবমূর্তি আরো তলানীতে যেয়ে ঠেকেছে। তারা বলেন, এই পরিস্থিতির দায়দায়িত্ব আবশ্যিকভাবে শেষ পর্যন্ত সরকারকে বহন করতে হবে। তারা বলেন, দায়সারা পদক্ষেপ ও প্রচারসর্বস্ব বক্তৃতা-বিবৃতি দিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে না।

ভার্চুয়াল মিটিং এ নেতৃবৃন্দ দেশের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, করোনা দুর্যোগে বেসামাল সরকার বন্যা পরিস্থিতিও মোকাবেলা করতে পারছে। মহামারী মোকাবেলায় তারা যেমন ব্যর্থ তেমনি বন্যার্তদের রক্ষা, লক্ষ লক্ষ বানভাসি মানুষের কাছে খাদ্য, ত্রাণ, নগদ অর্থ প্রদান ও তাদের পুনর্বাসনেও চরম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। এক তৃতীয়াংশ জেলা বন্যা কবলিত হলেও বন্যার্ত ৯০ শতাংশ মানুষই সরকারি মনযোগ ও ত্রাণ তৎপরতার বাইরে। তারা বলেন, খোদ রাজধানীর জলাবদ্ধতা নগরের ৩০/৩৫ লক্ষ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। তারা বলেন, সরকারের নগর উন্নয়ন তৎপরতা এখন জলাবদ্ধতায় নিমজ্জিত। তারা অবিলম্বে বন্যার্তদের রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকরি পদক্ষেপ নেবার দাবি জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল বক্তব্য রাখেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)