বুধবার ● ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » বাঘাইছড়িতে ধর্মীয় গুরুকে কুপিয়ে হত্যার চেষ্টা
বাঘাইছড়িতে ধর্মীয় গুরুকে কুপিয়ে হত্যার চেষ্টা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি সীমান্তবর্তী রাঙামাটির বাঘাইছড়িতে বন বিহারের ভান্তে কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা।
আজ বুধবার ২২ জুলাই গভির রাত ৩-৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দূর্বৃত্তরা উপজেলার রুপকারী ইউনিয়নের দোখাইয়া ধর্মশালা বন বিহারে বৌদ্ধ ধর্মীয় গুরু ভান্তে বধি বৃক্ষ তরুন জীবন চাকমা (৫৫) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। বিহারে ভান্তে একাই বসবাস করতেন।
এ সময় বিহারের দান-বাক্সের তালা ভেঙ্গে আনুমানিক ৫০ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছে রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমা।
তিনি বলেন, বুধবার ভোর ৩টায় রক্তাক্ত অবস্থায় ভান্তেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। মাথায় আঘাত প্রাপ্ত ভান্তে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ধারনা করা হচ্ছে এলাকার মাদকাসক্ত যুবকরা টাকার লোভে তার উপর হামলা চালিয়ে থাকতে পারে।
বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়েছি। সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা