শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার বন্যা পরিস্থিতির আবারও অবনতি নতুন নতুন এলাকা প্লাবিত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার বন্যা পরিস্থিতির আবারও অবনতি নতুন নতুন এলাকা প্লাবিত
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার বন্যা পরিস্থিতির আবারও অবনতি নতুন নতুন এলাকা প্লাবিত

সংবাদ সংক্রান্ত ছবিসাইফুল মিলন, গাইবান্ধা :: ভারী বর্ষণ ও উজানের ঢলে গাইবান্ধায় চতুর্থ দফায় ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীর পানি বৃদ্ধি। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আবারও অবনতি ও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে করতোয়া নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি, তালুককানুপুর ও হরিরামপুর ইউনিয়ন এবং পৌরসভার বেশকিছু এলাকায় পানি ঢুকে পড়েছে এবং পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ও হোসেনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকতে শুরু করায় বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে।

এছাড়া গাইবান্ধা পৌর এলাকার কিছু কিছু এলাকাসহ সদর উপজেলার খোলাহাটি, কুপতলা, ঘাগোয়া, গিদারি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোর বসতবাড়ি ও রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়ায় এলাকার লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে দীর্ঘ মেয়াদী বন্যায় জেলার ১০টি ইউনিয়নের ৬৫টি চরাঞ্চলের বন্যা কবলিত মানুষ বন্যা নিয়ন্ত্রন বাঁধে দীর্ঘদিন যাবত আশ্রয় নিয়ে পয়ঃনিস্কাশন সমস্যা, জ্বালানি সংকট, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গবাদি পশুর খাদ্য সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৮৪ সে.মি., ঘাঘট নদীর পানি বিপদসীমার ৬৪ সে.মি. এবং করতোয়া নদীর পানি ৩৬ সে.মি.উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচে রয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত ৩ হাজার ১৫৬ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।

জেলা প্রশাসন থেকে জানা গেছে, জেলার ২৯টি ইউনিয়ন এখন বন্যা কবলিত। ১ লাখ ৩৫ হাজার ১৭৬ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত বন্যা কবলিত মানুষের জন্য ৫৩০ মে. টন চাল, নগদ ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৫ হাজার ৬৫০ প্যাকেট শুকনো খাবার খয়রাতি সাহায্য হিসেবে সরবরাহ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)