শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সংবাদ প্রকাশের পর ছোট হরিনা বাজার থেকে তুলে নেয়া হল গরীব মারা কল : জনমনে স্বস্তি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সংবাদ প্রকাশের পর ছোট হরিনা বাজার থেকে তুলে নেয়া হল গরীব মারা কল : জনমনে স্বস্তি
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবাদ প্রকাশের পর ছোট হরিনা বাজার থেকে তুলে নেয়া হল গরীব মারা কল : জনমনে স্বস্তি

ছবি : সংবাদ সংক্রান্তনির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনার মিজোরাম সীমান্তবর্তী এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে একটি সিন্ডিকেটের বাধা, চাঁদা দাবি ও পাহাড়ীদের ইঞ্জিন চালিত বোটে জেলা সদর ও অন্যান্য বাজারে পণ্য পরিবহণে বাধা দিয়ে বাঙালিদের ইঞ্জিন চালিত বোট ভাড়া নিতে বাধ্য করা বিষয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ সংবাদ প্রকাশ হওয়ায় ১২ ঘন্টার মধ্যে স্থানীয়দের নিয়ে আলোচনায় বসেছে ছোট হরিনা বাজার ব্যবসায়ী সমিতি। আজ ২৮ জুলাই মঙ্গলবার সকালে ছোট হরিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কমল জ্যোতি চাকমা, স্থানীয় সমাজ সেবক বরুন চাকমা, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনির, ছোট হরিনা বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যগণ ও ভুক্তভোগী তেমিয় চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ছোট হরিনা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, ঘটনা সত্য কিন্তু আমরা স্থানীয় নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সমিতি এসব অপকর্মের বিষয়ে অবগত ছিলাম না। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম সংবাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে আমরা ভুক্তভোগী ও যারা এ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ে বসে স্থানীয়ভাবে সমাধান করেছি এবং আর কোনদিন এমন অপকর্ম করবে না বলে মোচালেকা দিয়েছে লেবার সর্দার মো. সেলিম।
ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান সিএইচটি মিডিয়াকে বলেন, বিষয়টি জানার পর পরই আমি সুরাহার উদ্যোগ নিয়েছি এবং সুষ্ঠুভাবে সুরাহা হয়েছে।ছোট হরিণা ব্যবসায়ী সমিতির নাম দিয়ে লেবার সর্দার মো. সেলিম অপকর্ম ঘটিয়েছে, ছোট হরিণা বাজারের লেবারদের পক্ষে মোচালেকা দিয়েছে লেবার সর্দার মো. সেলিম ভবিষতে এমন অপকর্ম আর করবেনা বলে অঙ্গিকার করেছে লেবার সর্দার মো. সেলিম। এখন থেকে কোন ইঞ্জিন বোট বদলাতে হবেনা। কেউ বাঁধা দিলে বা চাঁদা দাবি করলে আমদের জানালে আমরা ব্যস্থা নেবো। এমন অপ্রীতিকর ঘটনা আর পুনরাবৃত্তি হবেনা বলে সিএইচটি মিডিয়ার মাধ্যমে স্থানীয় কৃষকসহ সকলকে আশ্বস্থ করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কমল জ্যোতি চাকমা সিএইচটি মিডিয়াকে বলেন, আমরা ছোট হরিনা বাজারে পাহাড়ী-বাঙ্গালী অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে বসবাস করছি, কিন্তু আমাদের অজ্ঞাতে কিছু লোক নিরীহ কৃষকদের কৃষি পণ্য পরিবহণে ইঞ্জিন চালিত বোট পাল্টাতে বাধ্য করা, চাঁদা দাবি করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। আজ মঙ্গলবার আমরা একসাথে বসে সুরাহা করেছি। এখন থেকে যার যার ইঞ্জিন চালিত বোট নিয়ে কৃষকেরা তাদের কৃষিপণ্য নিয়ে তাদের ইচ্ছা মত বাজারে যেতে পারবে। কেউ বাঁধা দিলে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।
ভুক্তভোগী পিত্তি ছড়া গ্রামের কৃষক তেমিয় চাকমা বলেন, সংবাদ প্রকাশ হওয়ার পর ব্যবসায়ী সমিতিসহ স্থানীয় নেতৃবৃন্দ ভাল উদ্যোগ নিয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। স্থানীয় অন্যান্য ভুক্তভোগীরাও স্বস্তি প্রকাশ করেছে। আগামীতে আমরা নিরীহ কৃষক সবাই বিনা বাধায় নিজস্ব ইঞ্জিন চালিত বোটে যে কোন বাজারে আমাদের পণ্য নিয়ে যেতে পারবো বলেন তিনি। তিনি বলেন এতে এলাকার হাজার হাজার কৃষক উপকৃত হয়েছে। পাহাড়ি কৃষক দ্বিধাহীন কন্ঠে সিএইচটি মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন ফুলের ঝাড়– বিক্রেতা বলেন সংবাদ প্রকাশের আগের দিনই ফুলঝাড়– রাঙামাটি আনতে আমি বাঙ্গালিদের ইঞ্জিন বোট ভাড়ায় নিয়ে আসতে বাধ্য হয়েছি। যাহোক ব্যবসায়ী সমিতি ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে বিষয়টি সুরাহা হয়েছে, আজ এক বছরে সমস্যার সমাধান হলো জেনে ভালো লাগছে। সিএইচটি মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান এই ভুক্তভোগী।
সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন, ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় নেতৃবৃন্দ পাহাড়ী কৃষকদের পন্য পরিবহনে বাঙ্গালী ইঞ্জিন চালিত বোট ভাড়ায় নিতে বাধ্য করা, কৃষকদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি আমলে নিয়ে অতি দ্রুত যে সমস্যাটির সমধান করেছেন এজন্য ভুক্তভোগীরা জনমনে স্বস্তি প্রকাশ করে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ ইমরুজ্জামান সাইফ, পিএসসি ইঞ্জিনিয়ার, ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান, ছোট হরিণা বাজারের ইজারাদার এবং ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কমল জ্যোতি চাকমা ও সমাজ সেবক বরুন চাকমাসহ স্থানীয় সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল ২৭ জুলাই সোমবার রাত ৮টার দিকে “ রাঙামাটির ছোট হরিনা বাজারে গরীব মারা কল বসিয়েছে একটি সিন্ডিকেট” শিরোনামে ছোট হরিনার স্থানীয় পাহাড়ী কৃষকদের পন্য পরিবহনে বাঙ্গালী ইঞ্জিন চালিত বোট ভাড়ায় নিতে বাধ্য করা, কৃষকদের কাছ থেকে চাঁদা দাবী করাসহ ইত্যাদি দুর্ভোগ নিয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে স্থানীয় প্রশাসন, ছোট হরিনা বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার

আর্কাইভ