শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে পুত্রের হামলায় পিতা আহত
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে পুত্রের হামলায় পিতা আহত
বুধবার ● ৫ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পুত্রের হামলায় পিতা আহত

ছবি: আহত আশিক আলিপ্রতিনিধি বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া (উত্তর মশুলা) গ্রামে দুই পুত্রের হামলায় গুরুত্বর আহত হয়েছেন ষাটোর্ধ্ব আশিক আলী। গত রবিবার এ ঘটনাটি ঘটে। হামলায় গুরুত্বর আহত আশিক আলী প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় আশিক আলী বাদী হয়ে তার দুই পুত্র ইসলাম উদ্দিন (২৬) ও সাইফুল ইসলামকে (১৬) অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা নং-২ দায়ের করেন।
মামলার এজহারে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা সন্ত্রাসী, খারাপ প্রকৃতির ও আইন অমান্যকারী লোক এবং তার (বাদী) ১ম স্ত্রীর গর্ভজাত সন্তান। গত ১ আগষ্ট রাত আনুমানিক ১টার দিকে বাদী তার ২য় স্ত্রীর ঘরের পাশে ছুরি হাতে মামলার ১ম অভিযুক্ত ইমামুল ইসলামকে ঘুরাঘুরি করতে দেখেন। আর বাদীকে দেখতে পেরে ইমামুল তার নিজ ঘরে চলে যায়। এর পর দিন (রবিবার)বিকেল ৫টার দিকে মামলার বাদী আশিক আলী ১ম অভিযুক্ত ইমামুলকে রাতের ঘুরাঘুরির কারণ জিজ্ঞাসা করলে সে (ইমামুল) বাদীকে কোন উত্তর না দিয়ে তার (ইমামুল) হাতে থাকা পাইপ দিয়ে আশিক আলী মাথায় আঘাত করে। আশিক আলীকে হত্যার উদ্দেশ্যে এসময় ইমামুল বাদীর গলায় চাপ দিয়ে ধরে। এসময় ২য় অভিযুক্ত সাইফুল ইসলাম লোহার পাইপ দিয়ে বাদীর শরীরে একাধিক আঘাত করে শরীরের বিভিন্ন অংশে ফাটা ও লিলাফুলা জখম করে।
পিতার উপর পুত্রদের হামলায় ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে
বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক উত্তরপূর্বের সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, প্রতিবন্ধীরা বুঝা নয়, আমাদের সম্পদ। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আর তাই প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি ঈদুল আজহার ২য় দিন (রোববার) সমাজসেবামূলক সংগঠন ম্যানকাইন্ড অর্গানাইশেনের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে ৪ শতাধিক প্রতিবন্ধী ও ২ শতাধিক অসহায়-গরীব পরিবারের মধ্যে কোরবানীর মাংসা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ওই দিন সংগঠনের উদ্যোগে ১০টি গরু কোরবানী দেওয়া দেয়া হয়। এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ১৪ জন সদস্যের নামে দুটি গরু কোরবানী দেয়া হয়।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা শহিদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, জেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান দারা, সিলেট বারের এপিপি অ্যাডভোকেট মোহাইমিন চৌধুরী বাপ্পী, যুবলীগ নেতা হুমায়ুন আহমদ, আরাফাত হোসেন, আলী আমজাদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেখ কামালের জন্মদিনে বিশ্বনাথে বৃক্ষরোপন
বিশ্বনাথ প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে সিলেটের বিশ্বনাথে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঔষধী (নিম) বৃক্ষরোপনের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকায় ৫০টি (ফলজ-বনজ-ঔষধী) বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র দাশ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক কামাল মুন্না প্রমুখ।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)